চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যবিত্ত জীবনের নির্মম গল্পের নাটক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 03, মার্চ 2026
in বিনোদন
A A

মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন, স্বপ্ন আর সামাজিক চাপের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘থাকে তবু ভালোবাসা’। নাটকটি পরিচালনা করেছেন এস এম সেলিম এবং গল্প ও চিত্রনাট্য লিখেছেন এম এস রানা।

নাটকে সরোয়ার চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়না চরিত্রে নাবিলা ইসলাম এবং তাদের মেয়ে নাবিহা চরিত্রে অভিনয় করেছে নাবিহা রানা ইরা। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, অরণ্য বিজয়, মোশারফ হোসেন ও মনির হোসেন অনিক।

নির্মাতা সেলিম জানান, একটি সাধারণ পরিবারের গল্পকে বাস্তবতার আলোকে উপস্থাপন করার চেষ্টা করেছেন তারা। তার ভাষায়,“নাটকটি যেমন দর্শকদের বিনোদন দেবে, তেমনি ভাবতেও বাধ্য করবে।”

কাহিনির কেন্দ্রে তিন সদস্যের একটি পরিবার—সরোয়ার, সায়না ও তাদের একমাত্র মেয়ে নাবিহা। স্বল্প বেতনের চাকরিজীবী সরোয়ারের আয়ে কষ্টেসৃষ্টে চলে সংসার। অতিরিক্ত খরচ হলেই ভরসা করতে হয় ধার-দেনার ওপর। কিছুদিন আগে ঋণ করে একটি মোটরসাইকেল কিনেছেন তিনি, যার টাকা এখনো শোধ হয়নি পুরোপুরি।

এমন অবস্থায় প্রতিবেশীদের কথার খোঁচায় বাসায় এসি লাগানোর আবদার করেন সায়না। বিষয়টি নিয়ে দাম্পত্যে তৈরি হয় মনোমালিন্য। শেষ পর্যন্ত স্ত্রী ও সন্তানের মুখে হাসি ফোটাতে এসি কেনার সিদ্ধান্ত নেন সরোয়ার। কিন্তু অর্থসংকটে পড়ে না জানিয়ে অফিসের টাকা খরচ করে ফেলেন তিনি। আর সেখান থেকেই শুরু হয় বিপত্তি—গল্প গড়ায় চরম নাটকীয়তার দিকে।

নাটকের শিরোনাম সংগীত ‘থাকে তবু ভালোবাসা’ লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর এবং গানটি কণ্ঠ দিয়েছেন সেনিজ। প্রযোজক আফরোজা সুলতানা জানিয়েছেন, নাটকটি এ সপ্তাহের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ আগামী ৭ মার্চ রাত ৯টায়।

Tags: জনি হকনাটকবিটিভি
Previous Post

বইমেলায় প্রযোজক আব্দুল আজিজের ‘কথা দিলাম’

Next Post

বিরতির ঠিক আগে বাংলাদেশের জালে ২ গোল চীনের

Next Post

বিরতির ঠিক আগে বাংলাদেশের জালে ২ গোল চীনের

ছবি: সংগৃহীত

অনন্তকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুদ আছে আমাদের: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT