চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশের শেয়াবাজারে বড় দরপতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 03, মার্চ 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
শেয়ারবাজারের ডেটা বিশ্লেষণ, বার চার্ট ও লাইন গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে একদিন বিরতির পর ফের দরপতন হচ্ছে শেয়ারবাজারে। আজ মঙ্গলবার ৩ মার্চ দিনের লেনদেনের শুরুতে বেশিরভাগ শেয়ার দর হারিয়েছে। অন্যদিকে বিক্রির চাপে বেড়েছে শেয়ার কেনাবেচা।

সকাল ১০টায় লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৫ শতাংশের বেশি শেয়ার দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে। এতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট হারিয়ে ৫৪৪৮ পয়েন্টে অবস্থান করছিল। এ সময় সূচক পতনের হার ১ দশমিক ৫৪ শতাংশ।

অবশ্য সকাল ১০টায় লেনদেন শুরুর ১৭ মিনিট পর সূচকটি সর্বোচ্চ ১০২ পয়েন্ট হারিয়ে ৫৪৪২ পয়েন্ট পর্যন্ত নেমেছিল। এ সময় সূচকটির পতনের হার ছিল ১ দশমিক ৬৬ শতাংশ।

এরপর কিছু শেয়ারের ক্রয় বৃদ্ধি পেলে শেয়ারগুলোর দরবৃদ্ধি পায়, তাতে সকাল ১০টা ২৬ মিনিটে সূচকটি আগের সর্বনিম্ন অবস্থান থেকে ৪০ পয়েন্ট বেড়ে ৫৪৮২ পয়েন্ট পর্যন্ত উঠে এসেছিল।

তবে বিক্রি চাপ সামাল দেওয়ার মতো যথেষ্ট ক্রেতা আগ্রহ না থাকায় ফের শেয়ারদর ও সূচক নিম্নমুখী হয়েছে। এ প্রতিবেদন লেখার সময় বেলা ১১টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে দেখা গেছে।

ইরানে আগ্রাসনকে কেন্দ্র করে সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কায় ভীত বিনিয়োগকারীরা। আতঙ্কে শেয়ার বিক্রি বৃদ্ধি পাওয়ায় এ দরপতন হচ্ছে বলে মনে করছেন দেশের একাধিক শীর্ষ ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা।

তারা জানান- এ ভয় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ এশিয়ার সব বড় বাজারে সোমবারের বড় দরপতন। আজ মঙ্গলবারও এশিয়ার শেয়ারবাজারগুলোতে দরপতন অব্যাহত আছে।

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বিঘ্নিত হওয়া এবং ব্যাপক দরবৃদ্ধির জেরে এ দরপতন বলে জানাচ্ছেন বৈশ্বিক আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা।

দেখা গেছে- সকাল ১১টায় ডিএসইতে ২৯০ শেয়ার ও মিউচুয়াল দর হারিয়ে কেনাবেচা হতে দেখা যায়। এ সময় দর বেড়ে কেনাবেচা হচ্ছিল ৫৮টি শেয়ার। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ৩৫ শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

দরপতন হচ্ছে সব খাতে। বরাবরের মতো কেনাবেচা বেশি হচ্ছে ব্যাংক খাতের শেয়ার। প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩০৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। সোমবার প্রথম ঘণ্টায় ২১৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।

আতঙ্কে শেয়ার বিক্রি বৃদ্ধি পাওয়া গতকালের তুলনায় আজ প্রথম ঘণ্টায় লেনদেন বেড়েছে বলে মনে করছেন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ঢাকা স্টক এক্সচেঞ্জদরপতন
Previous Post

বিশ্বব্যাপি তেলের দাম আরও বেড়েছে

Next Post

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

করাচিতে কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের ওপর মার্কিন সেনাদের গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT