চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরে গেলেন আব্দুল আউয়াল মিন্টু, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে ন্যাশনাল ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 02, মার্চ 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A

বেসরকারি খাতের ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি–এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে সম্প্রতি পরিবর্তন এসেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন।

ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারবেন না- বাংলাদেশ ব্যাংকের এমন বিধিনিষেধের কারণে আব্দুল আউয়াল মিন্টু পদত্যাগ করেন। এরপর পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান নির্বাচন করে।

করপোরেট ও একাডেমিক অভিজ্ঞতা
নবনিযুক্ত চেয়ারম্যান মেলিতা মেহজাবিন গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০০৯ সালে সেখানে প্রভাষক হিসেবে যোগ দেন। কমনওয়েলথ স্কলার হিসেবে তিনি যুক্তরাজ্যের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শিক্ষকতায় যুক্ত হওয়ার আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও সিটিব্যাংক এনএ–এ কাজ করেন।

অনিয়ম ও পুনর্গঠন
২০২৪ সালের আগস্টে অনিয়মের অভিযোগের পর কেন্দ্রীয় ব্যাংক তৃতীয়বারের মতো পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে। এতে তিনজন শেয়ারহোল্ডার ও চারজন স্বতন্ত্র পরিচালক ছিলেন।

এ ছাড়া এস আলম গ্রুপের প্রায় ২ হাজার ৩১০ কোটি টাকার ঋণের সুদ মওকুফের ঘটনাও আলোচনায় আসে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংক খাতের সংস্কার ও সুশাসনের প্রেক্ষাপটে এ পরিবর্তন গুরুত্বপূর্ণ। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে ন্যাশনাল ব্যাংক কতটা দ্রুত স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে পারে, সেদিকেই এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Tags: আব্দুল আউয়াল মিন্টুআর্থিক খাতনতুন চেয়ারম্যানপরিচালনা পর্ষদবাংলাদেশ ব্যাংকবেসরকারি ব্যাংকব্যাংক খাতব্যাংক সংস্কারসুশাসন
Previous Post

রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণসহ নগর পরিকল্পনায় নানা উদ্যোগ

Next Post

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩.০২ বিলিয়ন ডলার

Next Post
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩.০২ বিলিয়ন ডলার

ভারতে আটকে পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT