চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

ইরানি লেবার নিউজ এজেন্সির দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 অপরাহ্ন 01, মার্চ 2026
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি ইরানি লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ)।

আজ রোববার ১ মার্চ আইএলএনএ-এর বরাতে এ তথ্য জানায় ডেইলি সাবাহ।

আইএলএনএ মূলত ইরানের শ্রমিক সংগঠন, কর্মসংস্থান, সামাজিক বিষয় ও শ্রম অধিকার–সংক্রান্ত খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার তেহরানে নিজ বাসভবনে বিমান হামলায় নিহত মাহমুদ আহমেদিনেজাদ। এ হামলায় তার দেহরক্ষীও নিহত হন।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আট বছরের শাসনামলে শুরুতে আহমেদিনেজাদ শাসক শিয়া ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি পার্লামেন্টের কট্টরপন্থি ও রক্ষণশীলদের পূর্ণ সমর্থন পান। কিন্তু মেয়াদের শেষ দিকে তার নীতি ও সিদ্ধান্ত নিয়ে সংশয় বাড়তে থাকে। বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচিকে ঘিরে দেশের ওপর একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে। এর প্রভাব পড়ে ইরানের অর্থনীতিতে।

আহমাদিনেজাদ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে তাদের নীতির কঠোর সমালোচক ছিলেন। তার প্রেসিডেন্ট থাকার সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক হুমকির জেরে ইরান আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একঘরে হয়ে পড়ে।

তবে মেয়াদের শেষদিকে তার সমর্থকেরা ধীরে ধীরে সরে যেতে থাকেন। কট্টরপন্থিরাও তাকে বিতর্কিত ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইরান-ইসরায়েল যুদ্ধ
Previous Post

হামলায় ইরানের ৪৮ নেতা নিহত: ডোনাল্ড ট্রাম্প

Next Post

উইন্ডিজকে হারিয়ে সেমিতে ভারত

Next Post

উইন্ডিজকে হারিয়ে সেমিতে ভারত

শেষ চারে কে কার প্রতিপক্ষ, কখন কোথায় খেলবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT