চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ের মঞ্চে ৯৮ বলে ১৫৮ করে থামলেন অ্যালিসা হিলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 01, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘোষণা দিয়ে রেখেছিলেন ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। শনিবার ভারতের মেয়েদের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নেমেছে অজিরা, এটা মিচেল স্টার্কের স্ত্রী হিলির শেষ ওয়ানডে। আট বিশ্বকাপজয়ী তারকা মাঠ রাঙিয়েছেন ৯৮ বলে ১৫৮ রানের সেরা এক ইনিংসে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। হোবার্টে তৃতীয় ওয়ানডে টসে জিতে অজিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত, ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে রেকর্ড সংগ্রহ গড়েছে স্বাগতিকরা। মেয়েদের ক্রিকেটে অষ্টম সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪০৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে এটা তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। সঙ্গে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেলেছেন হিলি। সঙ্গে বেথ মুনি ১০ চার ও ১ ছক্কায় ৮৪ বলে করেছেন অপরাজিত ১০৬ রান।

ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে হিলি ফিফটির দেখা পান ৪৯ বলে, সেঞ্চুরি তোলেন ৭৯ বলে। দেড়শ রানের দেখা পান ৯৫ বলে। ২৭ চার ও ২ ছক্কায় শেষে ৯৮ বলে ১৫৮ রানের ইনিংস খেলে বিদায় মঞ্চ রাঙিয়েছেন তিনি।

মিচেল স্টার্ক যেমন ছেলেদের অজি দলের অন্যতম ভরসা পেসার, মেয়েদের দলের অন্যতম ভরসার ব্যাটার হলেন অ্যালিসা হিলি, ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ার। ৩৫ বর্ষী উইকেটরক্ষক-ওপেনার খেলেছেন ১০ টেস্ট, যাতে রয়েছে ৩ ফিফটি, সর্বোচ্চ ইনিংস ৯৯ রান। ১২৬ ওয়ানডে খেলা হিলির ১৯ ফিফটির সাথে আছে ৮ সেঞ্চুরি, সর্বোচ্চ ইনিংসটি ১৭০ রানের। ১৬২ টি-টুয়েন্টি খেলে একটি সেঞ্চুরি পেয়েছেন, আছে ১৭ ফিফটি, সর্বোচ্চ ১৪৮ রান।

২০১৩ এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ার হয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন হিলি। ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি।

Tags: অস্ট্রেলিয়াঅ্যালিসা হিলিভারতমেয়েদের ওয়ানডেলিড স্পোর্টসহোবার্ট
Previous Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

Next Post

খামেনির মৃত্যুর সংবাদে ইরানের রাস্তায় উল্লাস!

Next Post

খামেনির মৃত্যুর সংবাদে ইরানের রাস্তায় উল্লাস!

ছবি: সংগৃহীত

ইরানে হামলায় কেন শনিবার সকাল বেছে নিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT