চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ বিয়ে, শোয়েব বললেন ‘নীরবতাকে দুর্বলতা হিসেবে নেয়া হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 01, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
শোয়েব মালিক ও তার স্ত্রী বিয়ের অনুষ্ঠানে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ আলোচনায় আসে চতুর্থ বিয়ে করতে চলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। বিষয়টিকে মিথ্যা ও বানোয়াট দাবি করলেন তিনি। স্ত্রী সানা জাভেদকে লক্ষ্য বানানোর নিন্দাও জানিয়েছেন। বলেছেন, নীরবতাকে দুর্বলতা হিসেবে নেয়া হয়েছে।

এক উদীয়মান পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী, ভানিজা সত্তারের সঙ্গে শোয়েবের বিয়ের আলোচনার কথা ছড়িয়ে পড়ে। যার ব্যাখ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব লিখেছেন, ‘২০২৩ সালের শুরুর দিকে আমার প্রথম বিবাহের সমাপ্তি ঘটে। পারস্পরিক সম্মতিতে সিদ্ধান্ত হয়েছিল আমাদের সন্তানকে যৌথভাবে বড় করব। এরপর পুনরায় বিয়ে করি। সবসময় পরিবারের প্রতি সম্মান রেখে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখার চেষ্টা করেছি। কিন্তু আমার নীরবতাকে যেন ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।’

‘আমার ছেলে এখন এমন বয়সে, যখন সে এসব মিথ্যা ও বানানো খবর পড়তে পারে, যা শুধুমাত্র কিছু ভিউ আর সামান্য আয়ের জন্য ছড়ানো হচ্ছে। এসব হাস্যকর অভিযোগ আমার প্রিয়জনদের কষ্ট দিচ্ছে।’

এ ধরনের সংবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন শোয়েব, ‘দায়িত্বশীল আচরণ করুন, জীবনে কয়েকটি লাইক আর ভিউয়ের চেয়ে অনেকবেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমারও একটি পরিবার আছে, আপনাদের মতোই। আশা করি আমার এই বার্তাটি ইতিবাচকভাবে গ্রহণ করা হবে এবং আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান বা রসিকতা বন্ধ হবে। অন্যথায়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে।’

২০০২ সালে শোয়েব মালিক প্রথম বিয়ে করেন, ভারতের হায়দরাবাদের বাসিন্দা আয়েশা সিদ্দিকিকে। আট বছর পর বিচ্ছেদ হয়। ২০১০ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও শোয়েব বিয়ে সারেন। ২০১৮ সালে তাদের প্রথম সন্তান ইজহানের জন্ম। পরে সানা জাভেদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে শোয়েবের প্রেম হয়। তখন সানিয়ার সঙ্গে বৈবাহিক জীবনে ছিলেন। বিষয়টি সামনে আসার পর বিচ্ছেদ হয় তাদের। তার কিছুদিন পর ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।

Tags: পাকিস্তানবিয়েলিড স্পোর্টসশোয়েব মালিক
Previous Post

আলভীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি, সুষ্ঠু বিচার চায় ইকরার পরিবার

Next Post

যৌথ হামলার মুখে কতদিন টিকতে পারবে ইরান?

Next Post

যৌথ হামলার মুখে কতদিন টিকতে পারবে ইরান?

ছবি: সংগৃহীত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সিঙ্গাপুর চ‍্যাপ্টারের উদ্যোগে ইফতার অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT