চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

সদ্য একুশে পদক পেয়েছেন কিংবদন্তী অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এর পর থেকেই অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কিংবদন্তীকে অভিনন্দন জানিয়ে তাঁকে ‘অভিনয়শিল্পের পাওয়ার হাউস’ বলে মন্তব্য করেন।

শনিবার বিকেলে জয়া এক ফেসবুক পোস্টে শৈশবের স্মৃতিচারণ করে লিখেন,“ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পড়ে ঘুরে বেড়াতাম। কেউ নাম জিজ্ঞেস করলে জবাবে বলতাম আমি কবিতার মেয়ে ববিতা। কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক -অ -বিতা।”

তাকে অভিনয়শিল্পের ‘পাওয়ার হাউস’ আখ্যা দিয়ে জয়া এসময় বলেন,“ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তাঁর কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কীভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কীভাবে বহন করতে হয়। বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধু তাঁরই অভিনয়গুণে।”

“ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তাঁর অভিনয়ের শক্তিতে। সেই অবিকশিত সিনেমাজগতে থেকেও আশ্চর্য শক্তিতে তিনি নজর কেড়েছিলেন বিশ্বসিনেমার। তাঁর চরিত্রগুলো শুধু বিশ্বাসযোগ্যই হয়ে ওঠেনি, হয়ে উঠেছে আমাদের অভিজ্ঞতার অংশ। তাঁর কাছ থেকে আমাদের নেওয়ার, পাওয়ার, শেখার শেষ নেই। আমরা শুধু চলচ্চিত্রের লোকেরাই নই, বাংলাদেশের মানুষেরা তাঁর কাছে পরিশোধের অতীত ঋণে আবদ্ধ।” ববিতাকে নিয়ে বলছিলেন জয়া।

সবশেষে তাঁর একুশে পদকপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে জয়া লিখেন,“তাঁর একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই পদক তাঁকে আর নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাঁকে অনিঃশেষ অভিনন্দন, সব সময়।”

Tags: একুশে পদকজয়া আহসানতারকাববিতাসিনেমা
Previous Post

ঈদে মেহজাবীনের ‘প্রিয় মালতী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

Next Post

শান্ত-লিটনের হারিয়ে ফাইনালে নর্থ জোনের সঙ্গী অঙ্কনের সাউথ জোন

Next Post

শান্ত-লিটনের হারিয়ে ফাইনালে নর্থ জোনের সঙ্গী অঙ্কনের সাউথ জোন

ছবি: সংগৃহীত

কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT