চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকআউটে আবারও মুখোমুখি রিয়াল-ম্যানসিটি, নিউক্যাসলকে পেল বার্সেলোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির দ্বৈরথ যেন কাটছেই না। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো নকআউটে মুখোমুখি হতে যাচ্ছে দলদুটি। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমের নকআউট প্লে-অফে মুখোমুখি হয়েছিল রিয়াল-ম্যানসিটি। সেবার সিটিজেনদের রুখে দেয় লস ব্লাঙ্কোসরা। ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর লড়াইয়ে ফের মুখোমুখি স্পেন ও ইংল্যান্ডের জায়ান্ট ক্লাব দুটি। এই রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডকে প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা।

সুইজারল্যান্ডের নিওনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ড্র। যেখানে ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর পাশাপাশি কোয়ার্টার, সেমিফাইনালের সম্ভাব্য ফিক্সচারও ঠিক হয়েছে। শেষ ষোলোর প্রথম লেগ ১০ ও ১১ মার্চ, দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ গড়াবে। এছাড়া সেমিফাইনালের দুই লেগ ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে এবং ফাইনাল ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে হবে।

এবারের আসরে লিগপর্বে মুখোমুখি হয়েছিল রিয়াল ও ম্যানসিটি। সেখানে ২-১ গোলে জয় পায় ম্যানসিটি। আর নকআউটে ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমের সেমিফাইনাল, ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪-২৫ মৌসুমের নকআউট প্লে-অফে মুখোমুখি হয়েছিল ম্যানসিটি ও রিয়াল।

ড্রয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। শেষ ষোলোতে নিউক্যাসল ইউনাইটেডকে পেয়েছে তারা। এছাড়া পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসিকে, আর্সেনাল মুখোমুখি হবে লেভারকুসেনের। বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে আটালান্টার, লিভারপুলের প্রতিপক্ষ গালাতাসারাই, বোডো/গ্লিমট মুখোমুখি হবে স্পোর্টিং সিপি’র এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে টটেনহ্যামের।

একনজরে শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
বোডো/গ্লিমট বনাম স্পোর্টিং সিপি
পিএসজি বনাম চেলসি
নিউক্যাসল ইউনাইটেড বনাম বার্সেলোনা
গালাতাসারাই বনাম লিভারপুল
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার
আটালান্টা বনাম বায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুসেন বনাম আর্সেনাল

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামনিউক্যাসলবার্সেলোনাম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
Previous Post

শিক্ষকরা অন্য পেশায় জড়ালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Next Post

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটে নয়, বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত

Next Post

অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত কেবিনেটে নয়, বাইরে নেওয়া হতো: এম সাখাওয়াত

দেশের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT