চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ছোটপর্দায় ‘উৎসব’ ও ‘কাজল রেখা’র প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 27, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

আয়-ব্যয়ের হিসাবে গত বছরের সবচাইতে ব্যবসাসফল সিনেমা ‘উৎসব’ এবং গিয়াস উদ্দিস সেলিম নির্মিত প্রশংসিত সিনেমা ‘কাজল রেখা’ প্রথমবার দেখা যাবে ছোটপর্দায়। আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে দর্শক সিনেমা দুটি দেখতে পারবেন।

টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমাটি দেখা যাবে। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল সহ আরো অনেকে।

গত বছর কোরবানী ঈদে মুক্তির পর থেকে বিরতিহীনভাবে সিনেমা হলে চলছে ‘উৎসব’। ঈদের মত উৎসবে তাই এই সিনেমার প্রচার বাড়ির দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে বিশ্বাস করে টেলিভিশন সংশ্লিষ্টরা।

ঈদের ৩য় দিন দুপুর ২টা ২০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘কাজল রেখা’। ২০২৪ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেন শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার সহ আরো অনেকে।

চারশো বছরের পুরনো লোকগাঁথা মৈমনসিং গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাজল রেখা’। নেদারল্যান্ডস-এর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে প্রদর্শিত হয়েছিল এই সিনেমাটি। ‘কাজল রেখা’ সিনেমার শিল্পমান ও ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পাঠ্যসূচিতেও সিনেমাটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঈদের অনুষ্ঠানমালায় এই দুটি সিনেমা ছাড়াও প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা। ২য় দিন প্রচারিত হবে ২০২৩ সালের সবচাইতে ব্যবসাসফল সিনেমা, হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। শাকিব খান, ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম এই সিনেমায় অভিনয় করেন।

৪র্থ দিন প্রচারিত হবে গত বছরের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জংলি’। এম রাহিম পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন সিয়াম আহমেদ, বুবলী, দীঘি। ৫ম দিন প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত, শাকিব খান-মিমি চক্রবর্তী-মাসুমা রহমান নাবিলা অভিনীত ‘তুফান’।

৬ষ্ঠ দিন প্রচারিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত, চঞ্চল চৌধুরী-নাজিফা তুষি-শরিফুল রাজ অভিনীত ‘হাওয়া’। ৭ম দিন প্রচারিত হবে অনন্য মামুন পরিচালিত শাকিব খান-সোনাল চৌহান পরিচালিত ‘দরদ’।

Tags: ঈদঈদ ২০২৬উৎসবকাজল রেখাগিয়াস উদ্দিন সেলিমতানিম নূর
Previous Post

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ শুরু

Next Post

রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ

Next Post
ছবি: প্রতীকী ছবি

রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ

পেনাল্টি থেকে গোল করলেন মেসি, জিতল মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT