চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রক্তে জেতা বর্ণমালা’য় মুখর শহীদ মিনার প্রাঙ্গণ

কারক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে ৩৯তম বর্ণ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কারক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে ৩৯তম বর্ণ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেয়।

‘এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় শিশুদের মাঝে মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা ও সচেতনতা জাগ্রত করার আহ্বান জানানো হয়।

সকাল থেকেই শহীদ মিনার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের বর্ণমালা লেখা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা রঙ ও রেখায় ভাষা শহীদদের নাম নান্দনিকভাবে উপস্থাপন করে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল দুঃখী শিশুর জীবনকাহিনি তুলে ধরে মায়ের কাছে চিঠি লেখার আয়োজন। পাশাপাশি অনুষ্ঠিত হয় হাতেখড়ি, শহীদ মিনার প্রাঙ্গণে একুশের আলপনা আঁকা, গান ও কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজকরা জানান, ১৯৮০-এর দশক থেকে নিয়মিতভাবে একুশের চেতনা শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দীর্ঘ ৩৯ বছরের ধারাবাহিকতায় এটি এখন একুশের অন্যতম নিয়মিত আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ভাষাপ্রেমের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০১৮ সাল থেকে এই আয়োজনে যুক্ত হয় নতুন একটি উদ্যোগ, সেটি হচ্ছে নিবেদিত একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সম্মাননা প্রদান। এবারও হয়নি ব্যতিক্রম।

কারক নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন অব্যাহত থাকবে।

Tags: কারক নাট্য সম্প্রদায়শহীদ মিনারসংগীত
Previous Post

জোড়া গোলে কনক্যাকাফে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

Next Post

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা: বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

Next Post
ছবি: সংগৃহীত

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা: বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT