চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘোষণা হলো, রিহার্সেলও হলো— তবু পুরস্কার পেলেন না কবি

শেষ মুহূর্তে যে কারণে স্থগিত কবি মোহন রায়হান–এর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, শিল্প সাহিত্য
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ঘোষিত ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাটকীয় মোড় নেয় কবি মোহন রায়হানকে ঘিরে। কবিতায় পুরস্কারপ্রাপ্ত হিসেবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার নাম ঘোষণা করা হলেও, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুরস্কার প্রদান অনুষ্ঠানে শেষ মুহূর্তে তাকে আর ডাকা হয়নি- এমন অভিযোগ তুলেছেন তিনি নিজেই।

বৃহস্পতিবার দুপুরে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যান্য পুরস্কারজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কিন্তু কবিতায় ঘোষিত বিজয়ী মোহন রায়হানের নাম আর উচ্চারিত হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

কবি মোহন রায়হান

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোহন রায়হান দাবি করেন, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার কবিতা ‘তাহেরের স্বপ্ন’–কে কেন্দ্র করে একটি মহল প্রধানমন্ত্রীর কাছে আপত্তি জানায়। এর জেরেই তার পুরস্কার বাতিল করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

চ্যানেল আই অনলাইনকে দেওয়া প্রতিক্রিয়ায় কবি বলেন, “আমি কখনো কাউকে কোনোদিন বলিনি আমাকে পুরস্কার দিতে। কোনোদিন পুরস্কারের জন্য তদবির করিনি। আমি পুরস্কারের জন্য লিখি না—মানুষের অধিকারের জন্য কবিতা লিখি।”

তিনি বলেন, পুরস্কার ঘোষণার পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) তাকে এসএসএফের মাধ্যমে পুরস্কার গ্রহণের রিহার্সেলেও অংশ নিতে ডাকা হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কীভাবে পদক গ্রহণ করতে হবে, সে বিষয়ে মহড়া হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আমাকে ডেকে জানান, কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার একটি কবিতা নিয়ে আপত্তি উঠেছে এবং এ কারণে পুরস্কার স্থগিত হতে পারে।

মোহন রায়হানের ভাষ্য অনুযায়ী, সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি তাকে বলেন, “কিছু মনে করবেন না, আপনার পুরস্কার প্রয়োজনে আমরা বাসায় পৌঁছে দেব।”

এ প্রস্তাবে মর্মাহত কবি বলেন,“আমি কি পুরস্কারের এতটাই কাঙাল? আমি কি কোনো লবিং বা তদবির করেছি? আমার সঙ্গে যা হলো, তা শুধু একজন কবির সঙ্গে নয়- পুরো সাহিত্য সমাজের জন্যই ক্ষত হয়ে থাকবে।”

তিনি আরও অভিযোগ করেন, পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরুর আগে তাকে ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হয়েছে, তবে তিনি সেই আহ্বানে সাড়া দেননি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম চ্যানেল আই অনলাইনকে বলেন,“তার (মোহন রায়হান) লেখা ও কবিতা বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায়, তা খতিয়ে দেখার স্বার্থে কর্তৃপক্ষ পুরস্কার সাময়িকভাবে স্থগিত করেছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে খুব শিগগিরই জানানো হবে।”

তবে কী ধরনের অভিযোগ বা কার পক্ষ থেকে তা উত্থাপিত হয়েছে এ বিষয়ে কেউ বিস্তারিত কিছু জানাননি।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাহিত্য অঙ্গনে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি রাষ্ট্রীয় সাহিত্য পুরস্কার ঘোষণার পর, এমনকি রিহার্সেল সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে একটি মহলের চাপে একজন কবির সাথে এমন আচরণের নিন্দা জানাচ্ছেন অনেকে।

উল্লেখ্য, ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার মোট আটটি বিভাগে নয়জনকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কবিতায় মোহন রায়হান ছাড়া কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসানকে পুরস্কার দেয়া হয়।

Tags: কবিকর্নেল তাহেরপুরস্কারবাংলা একাডেমিমোহাম্মদ আজম
Previous Post

‘পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে নিয়োগ শিগগিরই’

Next Post

প্রবাসীর বুকফাটা আর্তি নিয়ে বাউলার নতুন গান

Next Post

প্রবাসীর বুকফাটা আর্তি নিয়ে বাউলার নতুন গান

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবেসে বিয়ে: পনেরো দিনের মাথায় লাশ হয়ে বাড়ী ফিরলো তন্নী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT