চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোর বিশ্বকাপ আয়োজনে সমস্যা হবে না: ইনফান্তিনো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মেক্সিকো সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের শীর্ষ নেতা প্রাণ হারানোর পর থেকে বেশ অশান্ত লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। দেশটি এবারের বিশ্বকাপের সহ-আয়োজক। আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট। এবার মেক্সিকোর সক্ষমতার উপর আস্থা রাখলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

কলম্বিয়ায় একটি সংবাদ সম্মেলনে ইনফান্তিনো মেক্সিকোর আয়োজনের সক্ষমতা নিয়ে বলেন, ‘অবশ্যই তাদের সেই সক্ষমতা আছে। মেক্সিকোর বর্তমান অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি। আমি আপনাদের জানাতে চাই যে, মেক্সিকোর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তাদের প্রেসিডেন্ট ক্লদিও শেইনাবাউম, তাদের কর্তৃপক্ষের উপর আস্থা আছে তারা সবকিছু ঠিকঠাক করে ফেরতে পারবে।’

‘মেক্সিকো দুর্দান্ত একটি দেশ। বিশ্বের অন্যান্য দেশের মত সেখানে এমন ঘটতে পারে। আমরা চাঁদ বা অন্য কোনো গ্রহে বাস করি না। সে কারণেই আমাদের সরকার, পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষ রয়েছে যারা আইনশৃঙ্খলা নিশ্চিত করে।’

গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের সহ-আয়োজক মেক্সিকো। বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের ১৩টি হবে দেশটিতে। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে হবে আসরের উদ্বোধন, খেলবে মেক্সিকো ও সাউথ আফ্রিকা। বাকি দুটি স্টেডিয়াম হল- এস্তাদিও মন্তেরে ও এস্তাদিও আকরন।

মেক্সিকোতে খেলা রয়েছে কলম্বিয়ার। দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি রোমান জেসুরান মেক্সিকোর উপর আস্থা রাখতে চান। তিনি বলেন, ‘আমাদের প্রথম দুটি ম্যাচ মেক্সিকোতে। আমরা জানি তারা এখান থেকে বের হয়ে আসতে পারবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। ভূ-রাজনৈতিক চিন্তাভাবনার উপর আমার পূর্ণ আস্থা আছে যে, মেক্সিকো সমস্যাটি কাটিয়ে উঠবে এবং খুব দ্রুত ঘটবে।’

Tags: ইনফান্তিনোকলম্বিয়াফিফামেক্সিকোলিড স্পোর্টসশেইনবাউম
Previous Post

ভারতের তেলেঙ্গানায় বেতন বৃদ্ধিতে মাসে ব্যয় ৬ হাজার কোটি টাকা

Next Post

‘আমার পালাকার জীবনের শ্রেষ্ঠ দিন আজ’

Next Post

‘আমার পালাকার জীবনের শ্রেষ্ঠ দিন আজ’

বইমেলায় মাহতাব হোসেনের ‘এলইডির শহর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT