চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটা ভাষায় প্রকাশ করতে পারছি না’

একুশে পদক গ্রহণের পর ‘ওয়ারফেজ’ এর দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, বিনোদন
A A

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় গৌরবোজ্জ্বল অবদান রাখা ব্যক্তিদের হাতে এই রাষ্ট্রীয় স্বীকৃতি তুলে দেন তিনি।

দেশের দ্বিতীয় বেসামরিক এই পুরষ্কারে এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক’ দেওয়া হয়েছে। সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’কে একুশে পদকে ভূষিত করা হয়।

ব্যান্ডের পক্ষে পদকটি গ্রহণ করেন ওয়ারফেজ দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। পদকটি গ্রহণের পর চ্যানেল আই অনলাইনকে টিপু বলেন, পদকটি ঘোষণার পর থেকেই আমরা উচ্ছ্বসিত ছিলাম। আজকে সম্মানিত অতিথি এবং যারা পদকপ্রাপ্ত হয়েছেন- সবার সামনে পদকটি দেয়া হলো। অনারেবল প্রাইম মিনিস্টার পদকটি হাতে তুলে দিলেন, যার ফলে অফিশিয়ালি পদকটি পেলাম আমরা।

উচ্ছ্বাস প্রকাশ করে টিপু বলেন,“পদক গ্রহণের মধ্য দিয়ে পুরোপুরিভাবে পরিপূর্ণতা পেলাম আমরা। আমাদের ব্যান্ডের সব মেম্বাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সবাই দারুণ আনন্দিত। আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না।”

এসময় টিপু জানান, ব্যান্ডের একুশ পদক প্রাপ্তির এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ‘ওয়ারফেজ’-এর পুরনো সদস্যরাও দেশে এসেছেন। টিপুর ভাষ্য,“দেশের বাইরে থেকে বাবনা করিম, সঞ্জয় কামরান রহমান, মাসুক রহমান এবং অনি হাসানরা এসেছেন। তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।”

ব্যান্ড মিউজিকে ‘ওয়ারফেজ’কে ছাড়াও এবছর চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদকে একুশে পদক প্রদান করে সরকার।

Tags: একুশে পদকওয়ারফেজড্রামারলিড বিনোদন
Previous Post

জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষার সব প্রার্থী বাদ

Next Post

স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

Next Post
শাহরিয়ার শারমিন বিন্তি

স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা: আসামি সিয়াম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জুলাই–আগস্ট হত্যা মামলায় জামিন পেলেন আবদুর রহমান বদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT