চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ সম্পদ অর্জন: প্রকৌশলীদের ‘সেভেন স্টার’ গ্রুপের আমিনুল বরখাস্ত

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
9:02 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অপরাধ
A A
ছবি: ‘বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম

ছবি: ‘বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলায় আমিনুল ইসলামের বিরুদ্ধে আদালতে দাখিল করা চার্জশিট ২০২৫ সালের ৭ জুলাই গ্রহণ করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে ওই দিন থেকেই তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

দুদকের মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের ‘সেভেন স্টার প্রকৌশলী গ্রুপের সদস্য’ মো. আমিনুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে ২০২০ সালের ১৯ অক্টোবর একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। অনুসন্ধান শেষে ২০২১ সালের ২৬ ডিসেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়।

দাখিলকৃত সম্পদ বিবরণীতে আমিনুল ইসলাম প্রকৌশলী হলেও ২০১৬-১৭ করবর্ষ থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত মাছ চাষ ও কৃষি বাবদ মোট ১ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭৬০ টাকা আয় দেখান। তবে এই আয়ের পক্ষে কোনো বৈধ প্রমাণ উপস্থাপন করতে না পারায় তা নিয়ে প্রশ্ন ওঠে।

দুদকের অভিযোগে আরও বলা হয়, আমিনুল ইসলাম প্রায় ৮০ লাখ ৮১ হাজার ২৩ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পত্তি অসাধু উপায়ে অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন, জব্দকৃত নথিপত্র, সংগৃহীত রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে দেখা গেছে, তিনি ও তার সহযোগীরা বিভিন্ন প্রকল্পে যথাযথভাবে কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন এবং এর মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন।

মামলাটি আদালতে আমলে নেওয়ার পর ২০২৫ সালের ৩০ জানুয়ারি আমিনুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় এই চার্জশিট দাখিল করেন।

মামলায় সাক্ষ্য দিয়েছেন কর কমিশনের দুই কম্পিউটার অপারেটর এম হাবিব আহমেদ ও মনিরুজ্জামান। এছাড়া ভোলার লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দও সাক্ষ্য দেন।

জবানবন্দীতে তারা জানান, আমিনুল ইসলামের লিজ নেওয়া দুটি পুকুর পরিদর্শন করা হলেও পোনা, মাছের খাদ্য ও শ্রমিক খরচসংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তিনি ১৮০ মণ মাছ বিক্রির তথ্য দিলেও তার পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। পাশাপাশি পুকুরগুলোতে নিয়মিত ও সঠিকভাবে চাষাবাদের প্রমাণও পাওয়া যায়নি। ভোলার লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু এসকল সম্পদ দেখাশোনা করতেন।

বিগত দিনে আমিনুল ইসলাম গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ প্রায় দশ বছর কাজ করেছেন জাতীয় সংসদের ই/এম ডিভিশনে। ‘বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আমিনুল ইসলাম।

Tags: অবৈধ সম্পদআদালতআমিনুল ইসলামগণপূর্ত অধিদপ্তরগৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়চার্জশিটটাঙ্গাইলদুদকদুর্নীতি দমন কমিশনদুর্নীতি মামলাদুর্নীতিবিরোধী অভিযানসরকারি কর্মকর্তাসাময়িক বরখাস্ত
Previous Post

গাছ কাটার নগদ ফল: বিএনপি থেকে বহিষ্কার, গ্রেপ্তার

Next Post

বিএনপি ও এনসিপির কর্মীদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

Next Post

বিএনপি ও এনসিপির কর্মীদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী ফেনীতে, ইসলাম গ্রহণ করে বিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT