চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমপির নতুন কমিশনার হওয়ার আলোচনায় যাদের নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

নতুন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নিয়োগ নিয়ে জোর আলোচনা চলছে পুলিশের প্রশাসনিক অঙ্গনে। বর্তমান কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর অব্যাহতির আবেদনের পর কে আসছেন রাজধানী পুলিশের শীর্ষ পদে—এ নিয়ে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জ্যেষ্ঠতা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, গোয়েন্দা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা—এসব বিবেচনায় কয়েকজন অতিরিক্ত কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে।

পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠান।

জানা গেছে, আগামী ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগেই অব্যাহতির আবেদন করায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা তীব্র হয়েছে।

আলোচনায় যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ।

এ ছাড়া র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নাম নতুন ডিএমপি কমিশনার পদে আলোচনায় রয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বড় জনসমাগম নিয়ন্ত্রণ, রাজনৈতিক কর্মসূচি ব্যবস্থাপনা এবং নগর নিরাপত্তা জোরদারে সক্ষম নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও বড় আয়োজনগুলো সামনে রেখে অভিজ্ঞ ও কৌশলী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হচ্ছে।

তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানা যাবে কে হচ্ছেন রাজধানী পুলিশের পরবর্তী কমিশনার। সংশ্লিষ্টরা বলছেন, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্লেষকদের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের আস্থাভাজন কর্মকর্তাদের বসানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। এতে নীতি বাস্তবায়ন সহজ হয় এবং মাঠপর্যায়ে সমন্বয় বাড়ে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অগ্রাধিকার দ্রুত কার্যকর করা যায়। তবে হঠাৎ বড় ধরনের রদবদল করলে বাহিনীর ভেতরে মানসিক চাপ তৈরি হতে পারে—এ বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো—নতুন সরকারের সামনে রাজনৈতিক কর্মসূচি, সম্ভাব্য আন্দোলন, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও কূটনৈতিক তৎপরতা—সবকিছু মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা জরুরি। তাই শুধু পদায়ন নয়, দক্ষতা ও পেশাদারিত্বের প্রশ্নটিও এখানে বড় হয়ে উঠছে।

Tags: পুলিশ সদর দপ্তরস্বরাষ্ট্র মন্ত্রণালয়
Previous Post

আইনজীবীদের নির্বাচনে ৬ পদে বিএনপি ও ৮ পদে আ.লীগের জয়, জামায়াত শূন্য

Next Post

পুলিশের আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী হোসেন ফকির

Next Post
পুলিশের আইজির দায়িত্ব গ্রহন করেছেন মোঃ আলী হোসেন ফকির

পুলিশের আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী হোসেন ফকির

নতুন গভর্নর সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT