চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্তর্বর্তী সরকারের ১৮ মাস ও নির্বাচন’ শীর্ষক সংসদীয় আলোচনা সভা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
5:05 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কানাডাভিত্তিক সংস্থা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি)-এর উদ্যোগে “বাংলাদেশ এক সন্ধিক্ষণে: অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাস ও নির্বাচন” শীর্ষক একটি সংসদীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের হাউস অব কমন্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামি রেঞ্জার এবং ব্যারোনেস ভার্মা।মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিসিডিজি’র সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিব মিল্লাত। ক্রিস ব্ল্যাকবার্নের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য দেন ব্যারিস্টার এস. এম. রেজাউল করিম, কাউন্সিলর পুষ্পিতা দাসগুপ্ত, তৌরুল আহসান, ব্যারিস্টার তানিয়া আমীর, প্রসান্ত পুরকায়স্থ, আব্দুল ওয়াদুদ দারা, দেওয়ান গাউস সুলতান, রাজীব পারভেজ ও ব্যারিস্টার মো. মনিরুল ইসলাম। বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক সংলাপ, আইনের শাসন এবং বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, হাউস অব লর্ডসের সদস্য, নীতিনির্ধারণী বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হয়। এ সময় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয়।

উদ্বোধনী বক্তব্যে বব ব্ল্যাকম্যান এমপি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটেছে এবং সংখ্যালঘু সম্প্রদায়, নারী ও শিশুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

লর্ড রামি রেঞ্জার বলেন, নাগরিকদের পছন্দের প্রার্থীকে প্রভাবের মাধ্যমে প্রতিহত করা গণতান্ত্রিক নীতিমালার পরিপন্থী এবং এতে নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা দুর্বল হয়।

অধ্যাপক ডা. মো. হাবিব মিল্লাত তার প্রবন্ধে অভিযোগ করেন, ১২৪ জন সংসদ সদস্যসহ হাজারো রাজনৈতিক কর্মী দীর্ঘ সময় ধরে বিচার ছাড়াই আটক রয়েছেন এবং তাদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো রাজনৈতিক প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির আহ্বান জানান।

উল্লেখ্য, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স একটি কানাডাভিত্তিক নিবন্ধিত অলাভজনক সংস্থা, যা বিশ্বব্যাপী গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে।

Tags: অন্তর্বর্তীকালীন সরকার
Previous Post

বয়সের সঙ্গে ট্রাম্পের আচরণ কিছুটা অস্থির হয়ে উঠেছে: জরিপ

Next Post

সাড়ে ৫ কোটি টাকায় কুমিল্লায় সিনেপ্লেক্স, চালু হচ্ছে ঈদে

Next Post

সাড়ে ৫ কোটি টাকায় কুমিল্লায় সিনেপ্লেক্স, চালু হচ্ছে ঈদে

নতুন আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT