চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ’, ব্রিটিশ পার্লামেন্টে হাইকমিশনার আবিদা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ব্রিটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইলেকশন: হোয়াট নেক্সট?’ শীর্ষক এক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন এবং এতে সভাপতিত্ব করেন ব্রিটিশ এমপি আপসানা বেগম।

আবিদা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা।

আলোচনায় যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাজ্যের আগ্রহের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় সম্ভাবনা রয়েছে।

এছাড়া আলোচনায় অংশ নেন চ্যাথাম হাউজ–এর সিনিয়র রিসার্চ ফেলো সিতেজ বাজপেয়ী এবং ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ–এর সিনিয়র রিসার্চ ফেলো সোহেলা নাজনীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ জেরেমি করবিন এবং এমপি রূপা হকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।

আলোচনা শেষে সিতেজ বাজপেয়ী বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল এবং নতুন সরকারের সামনে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের সুযোগ রয়েছে।

Tags: আবিদা ইসলামগণতন্ত্রজাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশের হাইকমিশনারব্রিটিশ পার্লামেন্টযুক্তরাজ্যসিপিএ
Previous Post

সিটি কর্পোরেশনের মশা নিধন ওষুধের মান যাচাই হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Next Post

সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা করেছেন আমিনুল

Next Post

সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা করেছেন আমিনুল

ছবি সংগৃহীত

পদত্যাগ পত্র জমা দিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT