চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরলা ‘কেরলম’ হলে পশ্চিমবঙ্গ কেন ‘বাংলা’ নয়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের রাজ্য কেরালার নাম পরিবর্তনের সিদ্ধান্তকে ঘিরে পশ্চিমবঙ্গেও নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার প্রস্তাব ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আজ (২৫ ফেব্রুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি কেরালার নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রের পদক্ষেপকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এটি কেরালা বিধানসভা নির্বাচনের আগে একটি বড় রাজনৈতিক পদক্ষেপ। একইসঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ‘বাংলা-বিরোধী’ মনোভাবের অভিযোগ তোলেন।

তবে সরকারি সূত্র এসব অভিযোগ অস্বীকার করেছে। কেন্দ্রের যুক্তি, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব ‘বাংলা’ করা হলে তা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও মতামত দিয়েছে বলে জানা গেছে।

২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার তিনটি নাম প্রস্তাব করেছিল- বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। কিন্তু কেন্দ্রীয় সরকার জানায়, একটি রাজ্যের তিন ভাষায় তিনটি আলাদা নাম হতে পারে না; সব ভাষায় একটিই অভিন্ন নাম থাকতে হবে। ফলে প্রস্তাবটি খারিজ করা হয়।

এর আগে ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ থেকে ‘পশ্চিম বঙ্গো’ করার প্রস্তাব দেন। সেটিও ‘সামান্য পরিবর্তন’ উল্লেখ করে নাকচ করা হয়েছিল।

Tags: মমতা ব্যানার্জি
Previous Post

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির রাজনৈতিক জোটের ইঙ্গিত

Next Post

রমজানকে ঘিরে বাগেরহাটে মাছের দাম বেড়েছে কয়েকগুণ

Next Post

রমজানকে ঘিরে বাগেরহাটে মাছের দাম বেড়েছে কয়েকগুণ

ছবি: গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন সরকার।

গাজীপুর সিটি কর্পোরেশনে যোগ দিয়েছেন নতুন প্রশাসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT