চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ে শেষ ষোলোতে বোডো/গ্লিমট, সঙ্গী অ্যাটলেটিকো-লেভারকুসেন

ইন্টার মিলানের বিদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 পূর্বাহ্ন 25, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে প্লে-অফের দ্বিতীয় লেগে ইতিহাস গড়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। অভিষেক আসরে জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। গত আসরের ফাইনালিস্ট ইন্টার মিলানকে হারিয়েছে ২-১ গোলে। এদিকে কারাবাগ এফকেকে ৩-২ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। অলিম্পিয়াকোসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে শেষ করেছে বেয়ার লেভারকুসেন। ক্লাব ব্রুগের বিপক্ষে ৪-১ গোলের বড় তুলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠে আলেক্সান্ডার সরলোথের হ্যাটট্রিকে ক্লাব ব্রুগেকে বিদায় করেছে অ্যাটলেটিকো। ২৩ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন সরলোথ। ৩৬ মিনিটে জোয়েল অর্ডোনেজের গোলে সমতায় ফেরে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে জনি কার্ডোসোর গোলে আবারও এগিয়ে যায় মাদ্রিদ। ৭৬ এবং ৮৭ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সরলোথ। দুই লেগ মিলিয়ে ৭-৪ গোলে জিতে শেষ ষোলোর টিকিট কেটেছে স্প্যানিশ ক্লাবটি।

নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট, নিজেদের ইতিহাসে প্রথমবার খেলছে চ্যাম্পিয়ন্স লিগে। এসেই করল বাজিমাত। লিগ পর্বে শক্তিমত্তায় এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি এবং অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে এসেছিল প্লে-অফে। আর গত আসরের ফাইনালিস্ট ইন্টার মিলানকে হারাল প্লে-অফের দুই লেগেই। দ্বিতীয় লেগে ইন্টারের মাঠে ৫৮ মিনিটে জেনস পেটারের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৭২ মিনিটে ব্যবধান দিগুণ করেন হকন ইভজেন। ৭৬ মিনিটে ব্যবধান কমান ইন্টারের আলেসান্দ্রো বাস্তোনি। শেষে দুই লেগ মিলিয়ে মিলানকে ৫-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে বোডো/গ্লিমট।

দুই লেগ মিলিয়ে আজারবাইজানের ক্লাব কারাবাগকে গোলবন্যায় ভাসিয়েছে নিউক্যাসল, ৯-৩ গোলে বিধ্বস্ত করেছে ইংলিশ ক্লাবটি। নিউক্যাসল দ্বিতীয় লেগে ৩-২ গোলে জয়ের আগে শেষ ষোলোতে পা দিয়ে রেখেছিল প্রথম লেগেই। চতুর্থ মিনিটে স্যান্ড্রো টোনালি এবং ষষ্ঠ মিনিটে জোলিন্টনের গোলে ব্যবধান বাড়িয়ে ফেলে স্বাগতিকরা। ৫০ মিনিটে ব্যবধান কমান ক্যামিলো ডুরান। ৫২ মিনিটে সেই ব্যবধান ফিরিয়ে আনেন সভেন বটম্যান। ৫৭ মিনিটে এলভিন ক্যাফারকুলিয়েভ গোলে করলে সান্ত্বনার গোলের সঙ্গে বিদায় নেয় কারাবাগ।

এদিকে আলিম্পিয়াকোসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে দ্বিতীয় লেগ শেষ করে লেভারকুসেন, আগের লেগে ২-০তে জিতে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জার্মান ক্লাবটি।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগনিউক্যাসললিড স্পোর্টসলেভারকুসেন
Previous Post

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Next Post

শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও: যা জানালো পুলিশ

Next Post
শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও: যা জানালো পুলিশ | Shahbagh Police Station

শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও: যা জানালো পুলিশ

মাদকবিরোধী অভিযানের পর সোহরাওয়ার্দী উদ্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT