চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগরবাসীর আস্থা অর্জনই হবে প্রধান কাজ: নবনিযুক্ত ডিএসসিসি প্রশাসক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক মোঃ আব্দুস সালাম বলেছেন, “সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক, আমি জনগণের সহযোগী হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই।”

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ডিএসসিসি’র পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সরকার তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব দেন। উক্ত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

আজ সকালেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট নতুন প্রশাসক যোগদানপত্র পেশ করেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগরীর পরিচ্ছন্নতা, মশক নিধন এবং ঢাকাকে একটি পরিবেশবান্ধব ‘সবুজ শহর’ হিসেবে গড়ে তোলার জন্য দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা জমাদানের নির্দেশ দেন।

দুপুরে প্রশাসক শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে নগর ভবনে পৌঁছালে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

ছবি: নগর ভবনে পৌঁছালে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “পরিচ্ছন্ন ঢাকা, মশক নিধনসহ বাসযোগ্য নগরী গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন। আমরা নগরবাসীর অভিযোগ ও সমস্যার প্রতি গুরুত্ব দেব এবং যেসব বড় সমস্যা আমাদের এখতিয়ারের বাইরে, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।”

তিনি সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ডিএসসিসিকে জনবান্ধব ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

Tags: ডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনতারেক রহমাননগর উন্নয়ননগরবাসীনবনিযুক্ত প্রশাসকপ্রধানমন্ত্রীবেগম খালেদা জিয়ামশক নিধনশহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানস্থানীয় সরকার মন্ত্রণালয়
Previous Post

রিল থেকে রিয়েল প্রেমের গল্প

Next Post

পিলখানা হত্যা মামলায় আসামির তালিকায় শেখ হাসিনা

Next Post

পিলখানা হত্যা মামলায় আসামির তালিকায় শেখ হাসিনা

ছবি: প্রতিনিধি

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT