চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীনকে আউট দেয়ার ২২ বছর পর আম্পায়ারের ভুল স্বীকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০০৩-০৪ মৌসুমে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের প্রথম টেস্টে গ্যাবায় ঘটেছিল বহুল আলোচিত এক ঘটনা। অজি পেসার জেসন গিলেস্পির এক ডেলিভারি শচীন টেন্ডুলকারের প্যাডে আঘাত করে। বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢুকছিল, কিন্তু উচ্চতার কারণে সেটি স্টাম্পের অনেক উপর দিয়ে চলে যেত, যা রিপ্লেতে স্পষ্ট হয়।

তবুও জোরাল আবেদনের পর সঙ্গে সঙ্গেই আঙুল তুলেছিলেন আম্পায়ারের দায়িত্বে থাকা ওয়েস্ট ইন্ডিজেরর স্টিভ বাকনার। শচীন তখন তিন বল খেলে শূন্য রানে ফিরেছিলেন। কিংবদন্তির বিস্মিত প্রতিক্রিয়া আজও অনেকের মনে গেঁথে আছে।

সেসময় ধারাভাষ্য দিচ্ছিলেন প্রয়াত টনি গ্রেগ। তিনি মন্তব্য করেছিলেন, ‘এটি ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত। বলের বাউন্স এবং মুভমেন্ট দেখুন।’

ঘটনার ২২ বছর পর বিষয়টি আবারও সামনে এনেছেন বাকনার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শচীন টেন্ডুলকারের লেগ বিফোর উইকেট আউট দেয়া- এটা যে একটা ভুল ছিল, সেটা আমি জানি। আজও মানুষ আমাকে জিজ্ঞেস করে কেন আমি ওভাবে আউট দিয়েছিলাম। জীবনে ভুল হয়, আমি সেটি মেনে নিয়েছি, জীবন এগিয়ে যায়।’

বাকনারের ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে শচীনের অনুভূতি কেমন ছিল জানতে চাওয়া হয়েছিল। মাস্টার ব্লাস্টার বলেছিলেন, ‘যখন আমি ব্যাটিংয়ে থাকব, ওনাকে পরার জন্য একটা বক্সিং গ্লাভস দেবেন (যেন তিনি আঙুল তুলতে না পারেন)।’

Tags: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজগিলেস্পিভারতলিড স্পোর্টসশচীন
Previous Post

মানুষের পাশে ইফতারে কোনালের অন্যরকম উপস্থিতি

Next Post

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ উপনির্বাচন হতে পারে এপ্রিলে

Next Post
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ উপনির্বাচন হতে পারে এপ্রিলে

ছবি: সংগৃহীত

“হাসিনার মামলায় মামুনকে রাজসাক্ষী করতে ঘুষের অভিযোগ খতিয়ে দেখা হবে”

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT