চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ার নিয়ে মতভেদে বাবার দেহ টুকরো করে ড্রামে লুকাল ছেলে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তরপ্রদেশের লখনউ শহরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্যারিয়ার নিয়ে পিতা-পুত্রের দীর্ঘদিনের অশান্তি ও চাপের জেরে ২১ বছরের এক যুবক তার বাবাকে রাইফেল দিয়ে গুলি করে খুন করে। এরপর দেহ টুকরো টুকরো করে কিছু অংশ বাইরে ফেলে দিয়ে বাকি অংশ বাড়ির মধ্যে একটি নীল ড্রামে লুকিয়ে রাখে।

আজ (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ঘটনার সময় যুবকের বোন সেখানে উপস্থিত ছিলেন এবং তার সামনেই এই ভয়াবহ কাণ্ড ঘটানো হয়। নিহত ব্যক্তির নাম মনবেন্দ্র সিং। তিনি ওষুধ ব্যবসা এবং মদের লাইসেন্স-সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

গত ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তের সময় ছেলে অক্ষত প্রতাপ সিংয়ের বয়ানে অসঙ্গতি দেখা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে চাপের মুখে সে পুরো ঘটনা স্বীকার করে।

অক্ষত জানিয়েছে, তার বাবা বারবার জাতীয় স্তরের প্রবেশিকা (নিট) পরীক্ষায় বসতে এবং ডাক্তার হতে চাপ দিতেন। কিন্তু সে এতে রাজি ছিল না। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। একবার সে বাড়ি থেকে পালিয়েও গিয়েছিল। ২০ ফেব্রুয়ারি আবার কথা কাটাকাটি শুরু হলে রাগের মাথায় অক্ষত তার বাবার লাইসেন্সপ্রাপ্ত রাইফেল দিয়ে গুলি করে। এরপর তিনতলা থেকে দেহ টেনে নিচে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে টুকরো করতে শুরু করে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম থেকে দেহাংশ উদ্ধার করে। অক্ষতের স্বীকারোক্তির পর ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছে এবং বাকি দেহাংশ উদ্ধারে তল্লাশি চলছে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

Tags: ক্যারিয়ারভারতলখনউ
Previous Post

লোকবল না থাকায় প্রায় পরিত্যক্ত সিরাজগঞ্জের কামারখন্দের হাসপাতাল

Next Post

জায়েদের শোতে ‘ইতিহাস’-এর কাজী মারুফ

Next Post

জায়েদের শোতে ‘ইতিহাস’-এর কাজী মারুফ

সেমিতে যেতে যেসব কঠিন সমীকরণের মুখে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT