চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডগড়া ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। রেকর্ড গড়া জয়ে নেট রান রেটও স্বস্তি দিচ্ছে তাদের। ৫.৩৫০ রান রেট নিয়ে শীর্ষে আছে ক্যারিবীয় দলটি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে তুলোধুনো করেন শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েল। তাদের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের পাহাড়সম পুঁজি গড়ে উইন্ডিজ।

জবাবে ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসহায় আত্মসমর্পণ করেছে জিম্বাবুয়ে। ১৭.৪ ওভারে ১৪৭ রানে গুটিয়ে গেছে তারা। ১৭.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪৭ রানে থামে তারা।

সর্বোচ্চ  জুটি আসে দশম উইকেটে। রিচার্ড নাগাভারার সঙ্গে ১৯ বলে ৪৪ রানের জুটি গড়েন ব্র্যাড ইভান্স। শেষ ব্যাটার হিসেবে ৪৩ রানে ফিরেছেন ইভান্স। তার লড়াই হারের ব্যবধানটা কমিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে বড় অবদান রেখেছেন দুই স্পিনার আকিল হোসেন ও গুডাকেশ মোতি। মোতি উইকেট নিয়েছেন ৪টি, আকিল ৩টি।

এর আগে শুরুতে ব্যাটে নেমে ১৭ রানে ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায় উইন্ডিজ। এরপর শাই হোপকে নিয়ে এগোনোর চেষ্টা করেন শিমরন হেটমায়ার। ৫৪ রানে মাথায় ১২ বলে ১৪ রান করা হোপ আউট হলে ভাঙে তাদের ৩৭ রানের জুটি।

এরপর রোভমান পাওয়েলকে নিয়ে জুটি গড়েন হেটমায়ার। দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫২ বলে ১২২ রান। দলীয় ১৭৬ রানের মাথায় ৩৪ বলে ৮৫ রান করা হেটমায়ারকে ফেরান গ্রেইম ক্রেমার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি পাওয়েলও। ৩৫ বলে ৫৯ রান করা এই ব্যাটারকে ফেরান ব্লেসিং মুজারাবানি।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন শেরফান রাদারফোর্ড। ১৩ বলে করেন অপরাজিত ৩১ রান। মাঝে রোমারিও শেফার্ড আউট হয়েছেন ১০ বলে ২১ রান করে। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

এই ইনিংসে হয়েছে দলীয় ছক্কারও রেকর্ড। টি-টুয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে যৌথভাবে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ১৯টি ছক্কা হাঁকিয়েছিল নেদারল্যান্ডস।

এত রান করেও একটা রেকর্ড ভাঙা হলো না ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৭ রানের জন্য টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারলো না তারা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটা শ্রীলঙ্কার। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজের ২৫৪ রান টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত ১৪ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ২৩৫ রান করেছিল আয়ারল্যান্ড।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড নাগারাভা ও মুজারাবানি নেন দুটি করে উইকেট। এছাড়া ক্রেমার ও ব্র্যাড ইভান্স শিকার করেন একটি করে উইকেট।

Tags: ‘সুপার-এইট’ওয়েস্ট ইন্ডিজজিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতলিড স্পোর্টসশাই হোপসিকান্দার রাজা
Previous Post

মার্চের শুরুতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

Next Post

সরকারি আদেশ জারি: বিনা অনুমতিতে অনুপস্থিত ও দেরিতে অফিস শাস্তিযোগ্য

Next Post
Govt logo

সরকারি আদেশ জারি: বিনা অনুমতিতে অনুপস্থিত ও দেরিতে অফিস শাস্তিযোগ্য

জুলাই হত্যাকাণ্ড: হাসিনা-কামালের সাজা বৃদ্ধির আপিলের শুনানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT