চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজা আসলে শক্তি কেড়ে নেয়ার পরিবর্তে শক্তি দেয়: রাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

গত বৃহস্পতিবার কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেট ও ৩ বল হাতে রেখে জেতে জিম্বাবুয়ে। ১৭৮ রানের লক্ষ্য ব্রায়ান বেনেটের ৪৮ বলে ৬৩ ও অধিনায়ক সিকান্দার রাজার ২৬ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে তাড়া করে। সিকান্দার ইনিংসটি খেলেছেন রোজা রেখে। তার মতে রোজা শক্তি কেড়ে নেয়ার পরিবর্তে শক্তি দেয়।

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের লড়াই শেষে চলছে সুপার এইটের খেলা। আইসিসির মেগা টুর্নামেন্টে জায়ান্ট কিলারে পরিণত হয়েছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাকে হারানোর আগে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে আসর ছাড়া করে জিম্বাবুয়ে।

সোমবার ওয়স্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটে নামার আগে কথা বলেছেন রাজা। রমজানে রুটিনের ব্যাপারে বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সেহরি পর্যন্ত জেগে ছিলাম। ঘুমাতে যাইনি, ভাবছিলাম- যদি রাত একটা-দুটাতে ঘুমাই, তাহলে ভোর ৪.৩০-এ উঠতে পারব? তাই সেহরি পর্যন্ত জেগে ছিলাম। এরপর দুধ, খেজুর, মধু, অল্পকিছু খাবার আর ফল খেয়েছি।’

রোজাকে নিজের শক্তির উৎস দাবি করে ৩৯ বর্ষী সিকান্দার বলেছেন, ‘রোজাই আমাকে সেই শক্তি দেয়। হ্যাঁ, কখনও কখনও একটু কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করুন-রোজা আসলে শক্তি কেড়ে নেয়ার পরিবর্তে শক্তি দেয়।’

শ্রীলঙ্কা ম্যাচের আগে কয়েকজন ধারাভাষ্যকার আলোচনায় জানিয়েছিলেন, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সুপার এইটে জিম্বাবুয়ের জায়গা করে নেয়া দেখে তারা অবাক। জিম্বাবুয়ে অধিনায়ক হিসেবে এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘‘এর উত্তর দেয়ার আগে বলি-অনেকেই জানেন না যে জিম্বাবুয়ে, আফগানিস্তান আর আয়ারল্যান্ড টেস্ট খেলুড়ে দেশ। অনেকেই বলছেন, ‘অ্যাসোসিয়েট দলগুলো ভালো করছে। দেখুন জিম্বাবুয়ে, দেখুন আয়ারল্যান্ড।’ এতে বোঝা যায়, তারা নিজেদের কাজটা ঠিকমতো করেন না। শুধু মুখ খুলে যা আসে তাই বলে দেন বা পোস্ট করেন।’’

Tags: অস্ট্রেলিয়াজিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিকান্দার
Previous Post

সেহরির সময় চুলা জ্বালাতে গিয়ে বি/স্ফো/র/ণ, দগ্ধ ৯

Next Post

ফরিদুর রেজা সাগরকে কী বললেন সারজিস আলম?

Next Post

ফরিদুর রেজা সাগরকে কী বললেন সারজিস আলম?

দুই মন্ত্রীর পিএস, ৫ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT