চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধুরন্ধর ২’-এ বড় সাহেব হচ্ছেন ইমরান হাশমি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

বক্স অফিস কাঁপানো ‘ধুরন্ধর’–এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ মার্চ। নির্মাতা আদিত্য ধরের পরিচালনায় ফিরছেন মূল কাস্ট রনবীর সিং, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও রাকেশ বেদি। সঙ্গে থাকছেন আরও কয়েকজন নতুন সংযোজন।

প্রথম কিস্তির সবচেয়ে বড় রহস্য ছিল ‘বড় সাহেব’ আসলে কে, এই প্রশ্নে রেখে শেষ করা? জস্কিরত সিং রঙ্গি ওরফে হামজা আলি মাজারির হিটলিস্টে যাঁর নাম শীর্ষে। রেহমান ডাকাত (অক্ষয় খান্না)–কে সরানোর পর গল্পে পরবর্তী বড় লক্ষ্য হিসেবে উঠে আসে এই রহস্যময় চরিত্র।

সিক্যুয়েল ঘিরে নানা ফ্যান থিওরি, ইস্টার এগ ও সম্ভাব্য প্লট নিয়ে আলোচনা চলছিলই। কেউ ভাবছিলেন এটি কোনো কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ব্যক্তিত্বের কোডনেম, কেউ বা অনুমান করছিলেন সম্পূর্ণ নতুন কোনো চরিত্র। তবে হঠাৎ করেই একটি লেটারবক্সড এন্ট্রি জল্পনায় আগুন জ্বেলে দেয়!

প্ল্যাটফর্মটিতে বলা হয়- ‘ধুরন্ধর ২’-এ কাস্ট তালিকায় যুক্ত হয়েছে ইমরান হাশমির নাম! চরিত্রের বিস্তারিত বলা হয়নি। আর তাতেই নেটিজেনদের ধারণা, তিনিই হয়তো ‘বড় সাহেব’! সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, “দারুণ, এটা আসলেই ইমরান হাশমির জগৎ!” আবার কেউ বলছেন, এই কাস্টিং হলে তা হবে ‘পারফেক্ট চয়েস’।

তবে বড় সাহেব চরিত্রে ইমরান হাশমির থাকার তথ্যটি কতটা নির্ভরযোগ্য? এমন প্রশ্নও অনেকেই তুলছেন। বলছেন, তবে মনে রাখা জরুরি, লেটারবক্সড ও আইএমডিবির মতো প্ল্যাটফর্ম জনসাধারণের সম্পাদনার জন্য উন্মুক্ত। ফলে সেখানে থাকা তথ্য সবসময় প্রযোজনা দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয় না!

এদিকে নতুন কাস্ট হিসেবে রাজ জুটশির নামও শোনা যাচ্ছে, যিনি নাকি এক পাকিস্তানি জেনারেলের চরিত্রে অভিনয় করতে পারেন। এছাড়া ক্যামিওতে দেখা যেতে পারে ইয়ামি গৌতমকেও!

সব মিলিয়ে, ‘বড় সাহাব’ রহস্য এখনো আনুষ্ঠানিকভাবে অমীমাংসিত। ইমরান হাশমিই কি সেই বড় খলনায়ক? নাকি এটি শুধুই ভক্তদের কল্পনা? উত্তর মিলবে ১৯ মার্চে! ডিএনএ ইন্ডিয়া

Tags: ইমরান হাশমিখলনায়কনায়করনবীর সিংসিনেমা
Previous Post

১২ মার্চ রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেছেন

Next Post

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার

Next Post
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT