চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্মাতা অঞ্জনের প্রথম প্রয়াণ দিবসের সন্ধ্যায় ‘মর্নিং’

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় দেখা যাবে অঞ্জনের শর্ট ফিল্ম ‘মর্নিং’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের প্রথম প্রয়াণ দিবস মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)। গেল বছরের এই দিনে ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ উপলক্ষে গুণী এই নির্মাতাকে স্মরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটস্থ সংগঠনটির মিলনায়তনে অনুষ্ঠিত হবে স্মরণ আয়োজন এবং অঞ্জনের ডিপ্লোমা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্নিং’–এর বিশেষ প্রদর্শনী।

আয়োজকরা জানিয়েছেন, প্রথম প্রয়াণবার্ষিকীতে ‘মর্নিং’ প্রদর্শনীর মাধ্যমে নির্মাতার শিল্পদৃষ্টি, মানবিক বোধ ও চলচ্চিত্রভাষার প্রতি শ্রদ্ধা জানানোই এই আয়োজনের উদ্দেশ্য।

১৯৬৪ সালের ২৭ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন জাহিদুর রহিম অঞ্জন। ভাষাসৈনিক, লেখক ও সংস্কৃতিকর্মী মিজানুর রহিম এবং রবীন্দ্রসংগীতশিল্পী মায়ের সাংস্কৃতিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা। চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি তিনি শিক্ষক হিসেবেও কাজ করেছেন।

পুনে ইনস্টিটিউটে অধ্যয়নকালে তিনি আন্তন চেখভের ছোটগল্প ‘স্লিপি’ (১৮৮৮) অবলম্বনে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্নিং’ (১৯৯০)। এই চলচ্চিত্রের মাধ্যমেই তিনি স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেন। পরবর্তীতে চলচ্চিত্রটি প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা চলচ্চিত্রের রেফারেন্স হিসেবেও পড়ানো হয়। ছবিটিতে অভিনয় করেন শম্ভবী কৌল (মনি কৌলের মেয়ে) এবং বলিউডের খ্যাতিমান অভিনেতা ইরফান খান।

২০১৪ সালে অঞ্জন নির্মাণ করেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। সিনেমাটি জায়গা করে নেয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের–এর ডিসকভারি বিভাগে। আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত এই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একাধিক বিভাগে সম্মাননা অর্জন করেন।

তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tags: অভিনয়ইরফান খানচাঁদের অমাবশ্যাচাঁদের অমাবস্যাজাতীয় চলচ্চিত্রজাহিদুর রহিম অঞ্জনমর্নিংমেঘমল্লারশিক্ষকসিনেমা
Previous Post

ক্রীড়া শিক্ষা বৃত্তি ও ক্রীড়া ভাতার জন্য আবেদন করবেন যেভাবে

Next Post

স্নিগ্ধরে যখন তুইলা দেই, তখন মনে হয় মুগ্ধরেই খাওয়াচ্ছি: মুগ্ধর মা

Next Post
ছবি: জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধ, তার বড় ভাই মীর মাহমুদুর রহমান ও ছোট ভাই মীর স্নিগ্ধ।

স্নিগ্ধরে যখন তুইলা দেই, তখন মনে হয় মুগ্ধরেই খাওয়াচ্ছি: মুগ্ধর মা

ট্রাম্পের টেবিলে খামেনি পরিবারকে 'নির্মূলের পরিকল্পনা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT