চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে অনভিজ্ঞদের হাতে তুলে না দিতে বলছেন সাবেক সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা সভাপতি ন্যু ক্যাম্পে ফিরতে দেরি, সমালোচনার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আর ২০ দিন পর বার্সেলোনার সভাপতি নির্বাচন। ক্লাবটি পাবে নতুন মেয়াদের সভাপতি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন গত মেয়াদের সভাপতি হুয়ান লাপোর্তাও।

মার্চের ১৫ তারিখে নির্বাচন। লাপোর্তা আবারও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন। আবারও দায়িত্বে ফেরার দাবিতে জোরাল প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবশেষ পোর্ট সিটগেস রিসোর্টে একটি বক্তব্য দিয়েছেন। বলেছেন, ‘গত পাঁচবছরে আমার নেতৃত্বে ক্লাবের আর্থিক সংকট অনেকটা স্থিতিশীল হয়েছে।’

লাপোর্তা স্পষ্ট করেন, তার অভিজ্ঞতার কারণেই ভোটারদের সমর্থন মেলা উচিত। অন্য প্রার্থীদের উদ্দেশ্যে হালকা কটাক্ষও করেছেন। বলেছেন, ‘ক্লাবকে অনভিজ্ঞদের হাতে তুলে দেয়া উচিত নয়। প্রাতিষ্ঠানিক, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরায় নিশ্চিত করতে হবে। নতুন স্পোটিফাই ক্যাম্প ন্যু প্রকল্প সম্পন্ন করতে হবে, আধুনিক ও পেশাদার উচ্চমানের প্রশাসনিক কাঠামোকে সুসংহত করতে হবে।’

‘সব বিভাগে ক্রীড়া উচ্চাকাঙ্ক্ষা বজায় রাখতে হবে, সদস্যদের মালিকানার মডেল নিশ্চিত করতে হবে এবং ক্লাবের মৌলিক চেতনা, গণতন্ত্র, স্বাধীনতা ও কাতালান ভাষা ও সংস্কৃতির প্রতি অঙ্গীকার রক্ষা করতে হবে।’

‘পাঁচ বছর আগের তুলনায় ক্লাব এখন নিঃসন্দেহে এবং বাস্তবিক অর্থে ভালো অবস্থায় আছে। এমন এক ব্যবস্থাপনার কারণে এটি সম্ভব হয়েছে, যা ক্লাবকে চরম অর্থনৈতিক সীমাবদ্ধতা থেকে উদ্ধার করেছে, প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করেছে এবং আবারও সামনের সারিতে ফিরিয়ে এনেছে। ভালো ব্যবস্থাপনা কখনও কাকতালীয় নয়, এটি ধারাবাহিক পরিশ্রম, সাহসী সিদ্ধান্ত এবং এমন এক পরিচালনা ও নির্বাহী দলের অঙ্গীকারের ফল, যারা সবকিছুর ঊর্ধ্বে ক্লাবের প্রতীককে স্থান দিয়েছে।’

নির্বাচনের আগে নিয়মানুযায়ী তিনি পদ থেকে সরে গেছেন। ক্লাবের নিয়ম অনুযায়ী নতুন নির্বাচনে দাঁড়াতে বর্তমান অবস্থা থেকে পদত্যাগ করতে হয়। ৬৩ বর্ষী লাপোর্তা নির্বাচনী বিধি অনুযায়ী দুসপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তিনি নির্বাচিত হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

Tags: ন্যু-ক্যাম্পবার্সেলোনালাপোর্তালিড স্পোর্টস
Previous Post

পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

Next Post

সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
ছবি: সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান।

সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী দৃশ্য, ব্যাংকের ভবন ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT