চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশ্বিক আসরে রান্না করে খেতে হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ায় প্রো হকি লিগ খেলতে গিয়ে চরম অব্যবস্থাপনার মুখে পড়েছে পাকিস্তান হকি দল। রাতে খেলোয়াড়দের হোটেলের বাইরে অবস্থান করতে হয়েছে বলেও আলোচনা চলছিল। এবার অভিযোগ উঠেছে নিজেরাই নাকি খাবার রান্না করে খেয়েছেন হকি খেলোয়াড়রা। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

জার্মানি ও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সব ম্যাচ হেরে দুই পর্ব মিলিয়ে জয়শূন্য অভিযান শেষ করে গত মঙ্গলবার লাহোরে ফিরেছে পাকিস্তান হকি দল। পরে দলটির অধিনায়ক আম্মাদ শাকিব বাট জানান, খেলোয়াড়দের নিজেদেরই রান্না করা এবং রান্নাঘর পরিষ্কার করতে হয়েছিল। এছাড়া দল হোটেলে পৌঁছালে হোটেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেমেন্ট করা হয়নি। এরপর বিষয়টি নিয়েও বেগ পেতে হয়েছিল খেলোয়াড়দের।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, হোবার্টে আবাসনসংক্রান্ত গুরুতর ত্রুটির কথা। বিশেষ করে নির্ধারিত সময়ের পর হোটেল বুকিং এবং অপর্যাপ্ত আবাসন ব্যবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে খেলোয়াড়দের। তাদের এমন অসন্তুষ্টি খেলার প্রস্তুতিতেও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

হকি ফেডারেশনের সভাপতি তারিক হুসেইন বুগতি ডন-কে বলেছেন, ‘হোটেল বুকিং, বিমান ভ্রমণ, টিএ/ডিএ এবং ভিসাসহ সব লজিস্টিক ও আর্থিক দায়িত্ব পাকিস্তানের স্পোর্টস বোর্ডের (পিএসবি) ওপর ন্যস্ত ছিল। ক্রীড়াবিষয়ক সিনেট স্থায়ী কমিটির নির্দেশনা অনুযায়ী এফআইএইচ প্রো লিগে দলের অংশগ্রহণসংক্রান্ত আর্থিক বিষয়গুলো পিএসবি দেখভাল করবে। পিএইচএফ সিনেট কমিটির সিদ্ধান্ত মেনে নিয়েছে এবং এসব বিষয়ে হস্তক্ষেপ করছে না। আমাদের অগ্রাধিকার ছিল গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় জাতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত করা, যেখানে বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা পাওয়া যাবে।’

অন্যদিকে, পিএসবি’র কর্মকর্তা রানা নাসরুল্লাহ পাল্টা দাবি করেছেন, ‘টিম ম্যানেজমেন্টের কাছে পর্যাপ্ত অর্থ ছিল এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছেও ১,৬৫০ মার্কিন ডলার ছিল। তহবিল থাকলে আবাসন নিয়ে অব্যবস্থাপনা কেন হলো? সঠিক রান্নাব্যবস্থাও ছিল না, খেলোয়াড়দের নিজেদের খাবার প্রস্তুত করতে হয়েছে।’

পিএসবি ও পিএইচএফ মুখোমুখি অবস্থানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে ফেডারেল ক্রীড়ামন্ত্রী রানা সানাউল্লাহ বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছেন। প্রধানমন্ত্রীর তদন্তের নির্দেশের বিষয়টিকে স্বাগত জানিয়েছে পিএইচএফ ও পিএসবি।

তদন্তের নির্দেশনা দিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর বিবৃতিতে জানিয়েছে, ‘গণমাধ্যমে প্রকাশিত হকি সংশ্লিষ্ট অব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নজর দিয়েছেন এবং তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

Tags: অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
Previous Post

বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কার্যালয় পুড়ে ছাই

Next Post

সংসদের প্রথম অধিবেশন সম্ভাব্য সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন সম্ভাব্য সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট না মানলে জনগণ সরকারকে মানবে না: জামায়াতে ইসলামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT