চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর নায়কবিহীন সিনেমার পোস্টারে চার নায়িকা, ঈদে মুক্তি

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘প্রেশার কুকার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

ঈদুল ফিতরকে সামনে রেখে বহুল আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’–এর ফার্স্ট অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফী। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে তিনি জানান, “দেখা হচ্ছে ঈদ উল ফিতরে, আপনার কাছের সিনেমাহলে।”

পোস্টারে একসঙ্গে দেখা গেছে চার নারী চরিত্রকে- চিত্রনায়িকা শবনম বুবলী, ‘হাওয়া’খ্যাত নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া চৌধুরী। নায়কবিহীন এই সিনেমার ভিজ্যুয়ালেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, গল্পের কেন্দ্রে থাকছেন নারীরাই।

পোস্টার প্রকাশের সঙ্গে দেওয়া বার্তায় রাফী লেখেন,“এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে…।”

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করার আশা করছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম–এর ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। জানা গেছে, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম- এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়।

ঢালিউডে যেখানে এখনো নায়কনির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে ‘প্রেশার কুকার’ পুরোপুরি নারী চরিত্রকে সামনে এনে নির্মিত হওয়ায় স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই ‘প্রেশার কুকার’ নিয়ে আলোচনার পারদ আরও চড়েছে। নারীর শহুরে সংগ্রামকে বাণিজ্যিক সিনেমার কাঠামোয় কতটা শক্তভাবে তুলে ধরতে পারেন রাফী, এখন সেই অপেক্ষাতেই দর্শক।

Tags: ইমপ্রেস টেলিফিল্মঈদের সিনেমানাজিফা তুষিনায়িকাপ্রেশার কুকারবুবলীরায়হান রাফীসিনেমাস্নিগ্ধা চৌধুরী
Previous Post

পুলিশকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেই কি সম্ভব?

Next Post

বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কার্যালয় পুড়ে ছাই

Next Post
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কার্যালয় পুড়ে ছাই

বৈশ্বিক আসরে রান্না করে খেতে হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT