চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মন্ত্রী হলেই সবচাইতে সস্তা-চটকদার কথাটা প্রথমে বলা অভ্যাসে পরিণত হয়েছে!’

ড. অনুপম হোসেনের মন্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, স্বাস্থ্য
A A

কর্মস্থলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি আগামী ৩০ দিনের মধ্যে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে….আমি ৩০ দিনের মধ্যে এটি নিশ্চিত করব।

তিনি বলেন, হাসপাতালে আমি আকস্মিক ভিজিট করব এবং যদি চিকিৎসকরা ঠিক সময়ে না আসেন, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে কয়েকটি প্রশ্ন তুলেছেন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. অনুপম হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ড. অনুপম হোসেন লিখেন, মন্ত্রী হলেই কি সবচাইতে সস্তা, সবচাইতে চটকদার কথাটা প্রথমে বলা অভ্যাসে পরিণত হয়েছে!

স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেন, সস্তা জনপ্রিয়তার জন্য এসব কথা না বলে সরকারি হাসপাতালগুলো ভিজিট করুন। চরমতম অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা দেখুন। হাসপাতালকে ঘিরে দীর্ঘদিনের গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেট সম্পর্কে জানুন। ৫০০ রোগীর ফ্যাসিলিটি ব্যবহার করে কীভাবে ২ হাজার রোগীর চিকিৎসা-ঔষধের ব্যবস্থা করা হয় দেখুন-জানুন।

চিকিৎসকদের নানা জটিলতার কথা উল্লেখ করে ড. অনুপম হোসেন লিখেন, উপজেলা-থানা পর্যায়ে একজন ডাক্তারকে প্রতি পদে পদে কি জাতীয় অবর্ণনীয় সমস্যা ও জটিলতায় পড়তে হয় একটু বুঝুন। তারপর কথা বলুন প্লিজ।

অনুপম লিখেন, ডাক্তার উপস্থিতি নিঃসন্দেহে একটি সমস্যা; কিন্তু সেটা মূল সমস্যা নয়। ১০টি সমস্যা চিহ্নিত করলে এটি একটি সমস্যামাত্র। এর চেয়ে অনেক বড় বড় সমস্যা আছে—সেগুলোর কথা আগে বলেন প্লিজ !

স্বাস্থ্যমন্ত্রীকে অনভিজ্ঞ উল্লেখ করে ড. অনুপম হোসেন আরও লিখেন, আমরা আশা করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত সংসদ সদস্যদের মাঝে বেশ কজন স্বনামধন্য চিকিৎসক ও চিকিৎসক সমাজের প্রতিষ্ঠিত নেতা আছেন, যারা আমাদের ভঙ্গুর স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত ও অভিজ্ঞ, তাদের মাঝে কেউ একজন স্বাস্থ্যমন্ত্রী হবেন। অ্যানিওয়ে, দ্যাটস এ ডিফরেন্ট ইস্যূ!

স্টাটাসের শেষদিকে তিনি লিখেন, সর্বশেষ মাফ করবেন সম্মানিত মন্ত্রী মহোদয়। আপনার মতো একজন নন-ডাক্তারের পক্ষে এ ধরনের মন্তব্য কিছু সস্তা হাততালি ও বাহবা জোগাড় করে দেবে। কাজের কাজ কোনটিই হবে না।

Tags: সরদার মো. সাখাওয়াত হোসেনস্বাস্থ্য ব্যবস্থা
Previous Post

মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

Next Post

সরকার কি ১শ মিটার দৌঁড়ের জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি ম্যারাথন খেলবেন: দেবপ্রিয় ভট্টাচার্য

Next Post

সরকার কি ১শ মিটার দৌঁড়ের জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি ম্যারাথন খেলবেন: দেবপ্রিয় ভট্টাচার্য

শিক্ষাকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে দেখবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT