চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাকিং কৌশল ফাঁস: তথ্যদাতাকে ধরতে সিআইএ-এফবিআই’র তদন্ত শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 পূর্বাহ্ন 09, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

সিআইএ’র হ্যাকিং কৌশল নিয়ে উইকিলিকস এর তথ্য ফাঁসের ঘটনার মূল হোতাকে ধরতে তদন্তে নেমেছে সিআইএ এবং এফবিআই।

উইকিলিকস তাদের হ্যাকিং কৌশল ও গোপন কোড সংক্রান্ত হাজার হাজার নথি প্রকাশের পর তারা যৌথভাবে এ ঘটনার তদন্তে নেমেছে বলে মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বুধবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ফাঁস করা নথিগুলো কিভাবে উইকিলিকস এর কাছে গেল সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এসব তথ্য সিআইয়ের ভেতর থেকে না বাইরে থেকে প্রকাশিত হয়েছে তদন্তে তাও খতিয়ে দেখা হবে।’

একইদিন সিআইএ’র একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘সন্ত্রাসী এবং শত্রুর হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে সিআইয়ের সামর্থ নষ্ট করতে উইকিলিকস এর সাজানো এই নথির কারনে দেশের সাধারণ মানুষ গভীর সংকটে পড়বে। এ ধরনের নথি প্রকাশ আমাদের কর্মকর্তা ও কর্মকাণ্ডের জন্য শুধু ঝুঁকিপূর্ণ নয়, এর মাধ্যমে সুসজ্জিত শত্রুরাও আমাদের ক্ষতি করতে পারে।’

সিআইএ স্মার্ট ফোন এবং স্মার্ট টিভি থেকে তথ্য চুরির কৌশল উন্নীত করেছিল বলে উইকিলিকস তাদের ফাঁস করা নথিতে উল্লেখ করেছে। তবে বুধবারে ফাঁস করা এই নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে সিআইএ, এফবিআই এবং হোয়াইট হাউস কোন মন্তব্য করতে অস্বীকার করেছে।

Tags: উইকিলিকসসিআইএ
Previous Post

শাকিবের সঙ্গে নুসরাত ও সায়ন্তিকা

Next Post

ড্যানিয়েল রেডক্লিফের হ্যামলেট প্রীতি

Next Post
ড্যানিয়েল রেডক্লিফ

ড্যানিয়েল রেডক্লিফের হ্যামলেট প্রীতি

‘পরিবর্তনের জন্য সাহসী হও’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT