চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের স্বাস্থ্য নিয়ে বিশ্বের ১৪ কিংবদন্তি অধিনায়ক উদ্বেগ জানালেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বের ১৪ কিংবদন্তি অধিনায়ক কারাবন্দী ইমরান খানকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চিঠি লিখেছেন। দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়কের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে তারা। একই সাথে তার ‘মর্যাদা এবং মৌলিক মানবিক বিবেচনার’ দিকগুলোর খেয়াল রাখতে বলেছেন চিঠিতে।

কারাগারে চিকিৎসা অবহেলার অভিযোগে ইমরানের চোখের সমস্যা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেট সম্প্রদায়ে উদ্বেগের জন্ম দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর পরিবার জানিয়েছে, কারাগারে চিকিৎসা অবহেলার জন্য ইমরানের এক চোখ প্রায় সম্পূর্ণরূপে অন্ধ হয়ে গেছে।

ইমরানকে নিয়ে উদ্বেগ জানিয়েছে যারা, বেশিরভাগই ক্যারিয়ারে সাবেক পেস-অলরাউন্ডারের বিরুদ্ধে খেলেছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল চিঠির খসড়া তৈরি করেছেন, যাতে স্বাক্ষর করেছেন ভারতের সাবেক দুই অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেব। ইয়ান চ্যাপেল, ক্লাইভ লয়েড, অ্যালান বোর্ডার, মাইকেল আথারটন, নাসের হুসেইন, মাইকেল বিয়ারলি, ডেভিড গাওয়ার, স্টিভ ওয়াহ, জন রাইট, কিম হিউজেস এবং বেলিন্ডা ক্লার্ক আছেন একই দলে।

সাবেক অধিনায়কদের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইমরানের স্বাস্থ্যের সাম্প্রতিক প্রতিবেদন- বিশেষ করে হেফাজতে থাকাকালীন তার দৃষ্টিশক্তির উদ্বেগজনক অবনতি হয়েছে। গত আড়াই বছর ধরে তার কারাবাসের অবস্থা আমাদের গভীর উদ্বেগের কারণ হয়েছে।’

‘ক্রিকেটে ইমরান খানের অবদান সর্বজনীনভাবে প্রশংসিত। অধিনায়ক হিসেবে তিনি পাকিস্তানকে ১৯৯২ সালে ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন দক্ষতা, স্থিতিস্থাপকতা, নেতৃত্ব এবং ক্রীড়ানুরাগের উপর ভিত্তি করে। সেই জয় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল।’

‘আমারা অনেকেই তার বিরুদ্ধে মাঠে খেলেছি। তার প্রতিভা, ক্যারিশমা এবং প্রতিযোগিতামূলক মনোভাবকে আদর্শ করে বড় হয়েছি। তিনি এখনও খেলাধুলার জগতে সেরা অলরাউন্ডার এবং অধিনায়কদের একজন। খেলোয়াড়, ভক্ত এবং প্রশাসক, উভয়ের কাছ থেকেই তিনি সম্মান অর্জন করেছেন।’

গত সপ্তাহে পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা ইমরানের ঠিকঠাক চিকিৎসার জন্য কথা বলেছেন। তাদের মধ্যে- ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো তারকা রয়েছেন। ভারতের সাবেক খেলোয়াড় অজয় জাদেজা পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের মুখ খুলতে বলেছেন ইমরান ইস্যুতে।

Tags: ইমরানওয়াকারওয়াসিমকপিল দেবগাভাস্কারচ্যাপেলজাদেজাপাকিস্তানলিড স্পোর্টসশাহবাজশোয়েব
Previous Post

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

Next Post

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা

Next Post

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা

ফেসবুক-টিকটকে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট ছড়ানোর অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT