চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদে গানরাজের সেই অনন্যা আজ ফার্স্ট ক্লাস ফার্স্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়্যালিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর মঞ্চ থেকে উঠে আসা কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য শিক্ষাজীবনেও তাক লাগানো মেধার প্রমাণ দিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যাল থেকে শাস্ত্রীয় সংগীত বিভাগে মার্স্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেন।

অনন্যা আচার্য্য জানান, মঙ্গলবার তিনি রেজাল্ট পেয়েছেন। বললেন, গতরাতেও টেনশনে ঠিকমতো ঘুমাতে পারিনি। সকালে দেখলাম শাস্ত্রীয় সংগীতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি এবং সম্মিলিতভাবে ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ।

গানে ক্যারিয়ার ও লেখাপড়া সমানতালে চালিয়েছেন অনন্যা। তিনি বলেন, এমনও হয়েছে রাতে সারারাত শো করে এসে সকালে পরীক্ষা দিয়েছি। এক্ষেত্রে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, আমার শিক্ষক, সহপাঠী প্রত্যেকেই আমাকে সাপোর্ট করেছেন। সবার সাপোর্টে আজ এখানে আমি। ইচ্ছে আছে আগামীতে এমফিল করবো, পাশাপাশি গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছি। ভালো ভালো গান মানুষকে উপহার দিতে চাই।

অরুণ চোধুরী পরিচালিত ‘মায়াবতী’ সিনেমায় পাঁচটি গান করেছিলেন অনন্যা। এছাড়া তিনি অসংখ্য মৌলিক গান করেছেন। নিজের নতুন গান প্রসঙ্গে অনন্যা জানান, তার নতুন দুটি গান আরকে মিউজিক স্টেশন থেকে আসছে। বললেন, পাঁচজনের সম্মিলিত কণ্ঠে একটি আসছে এবং অন্যটি ডুয়েট গান করেছি। গান দুটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। কয়েকটি সিনেমার গান করা হয়েছে। যেগুলো এই মুহূর্তে বলা বারণ।

এদিকে, দুপুরে চ্যানেল আই তারকা কথনের পর অনন্যার এই সাফল্য উদযাপন করে চ্যানেল আই কর্তৃপক্ষ। কেক কেটে সেই উদযাপনে অনন্যাসহ ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, গীতিকার মনিরুজ্জামান মনির, প্রযোজক অনন্য রুমা প্রমুখ।

অনন্যা বলেন, সাগর স্যার, শাইখ সিরাজ স্যার, মনির স্যার, অনন্য রুমা আপু প্রত্যেকে কেক কেটে আমার এই সাফল্য উদযাপন করেন। আমি সত্যিই ভীষণ খুশী হয়েছি, আমাকে ইমোশনাল করেছে। কারণ, এই চ্যানেল আইয়ের সঙ্গে আমার সম্পর্কটা সেই ক্লাস থ্রি থেকে। তারা আমাকে তখন থেকে আপন করে রেখেছে। আমি চাইবো, আজীবন চ্যানেল আই আমাকে এভাবে আগলে রাখুক। এই সেলিব্রেশনের জন্য অনেক ধন্যবাদ।

Tags: ক্ষুদে গানরাজগানলিড বিনোদনসংগীত
Previous Post

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

Next Post

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

Next Post

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT