চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নিজেকে ‘স্পেশাল ওয়ান’ বলেন হোসে মরিনহো, বাজিমাত করে অনেকবার শিরোনামে এসেছেন। গতমাসের শেষে পর্তুগিজ কোচের সামনে কঠিন সমীকরণ ছিল, সেখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে উতরে নিয়েছেন বেনফিকাকে। শক্তিশালী রিয়ালকে শুধু হারালে চলত না, ব্যবধান রাখতে হতো ২ গোলের, নয়ত চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হতো। সেটা করে দেখিয়েছে মরিনহোর দল। সেই লস ব্লাঙ্কোসদের বিপক্ষেই প্লে-অফে নামছে বেনফিকা। মঙ্গলবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়ালকে নিয়ে মরিনহো বললেন, ‘একজন আহত রাজা আরও বিপজ্জনক।’

হোসে মরিনহো বলেছেন, ‘রিয়াল আহত, আর আহত রাজা আরও বিপজ্জনক। আমরা প্রথম লেগে মাথা ঠাণ্ডা রেখে, উচ্চাকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস নিয়ে খেলব। আমরা জানি, চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের বিপক্ষে কী করতে হবে। নিঃসন্দেহে এটি হবে খুব কঠিন ও চ্যালেঞ্জিং।’

‘লুজ স্টেডিয়ামে ট্রুবিন (বেনফিকার গোলরক্ষক) আক্রমণে উঠবেন না। আমি শেষ মুহূর্তের ড্রয়ে অভ্যস্ত। সারাজীবন এটাই করে এসেছি। মানুষ প্রায়ই মনে করে প্রথম লেগে নির্দিষ্ট ফল দরকার। আমি বলি, কোন ফলই চূড়ান্ত নয়।’

গতমাসের ২৮ তারিখ রাতে চ্যাম্পিয়ন্স লিগে লিগপর্বে রিয়ালের সমীকরণ ছিল তুলনামূলক সহজ। ড্র করলে সরাসরি নকআউটে, তথা শেষ ষোলোতে। অন্যদিকে বেনফিকা পয়েন্ট টেবিলে একদম টানটান অবস্থানে। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত বেনফিকা এগিয়ে ছিল ৩-২ গোলে। লিসবনের ক্লাবটি শেষ মুহূর্তে গোল করতে না পারলে, জিতেও ছিটকে যেত। যোগ করা সময়ে দুটি লাল কার্ড দেখে ফেলে রিয়াল, লস ব্লাঙ্কোসরা হয়ে যায় ৯ জনের দল। শেষ সময়ে বেনফিকার আসরে টিকে থাকতে প্রয়োজন ছিল ১ গোল, অন্যদিকে প্লে-অফ এড়িয়ে নকআউটের টিকিট নিশ্চিত করতে রিয়ালেরও দরকার ছিল একটি গোল, ম্যাচের আর কিছু মিনিট বাকি ছিল।

ম্যাচ যখন ৯০ মিনিট পেরিয়ে যোগ করা ৭ মিনিটে, ফ্রি-কিক পায় বেনফিকা। শট নিতে আসেন ফ্রেডরিক অরসনেস। সেই মুহূর্তে বেঞ্চ থেকে হাতের ইশারায় গোলরক্ষক আনাতোলি ট্রুবিনকে পোস্ট ছেড়ে রিয়ালের গোলবারে যেতে বলেন মরিনহো। পরে হেডে গোল করেন বেনফিকার গোলরক্ষকই, ৪-২ হয়। ২ গোলের ব্যবধানে এগিয়ে যায় মরিনহোর দল। চ্যাম্পিয়ন্স লিগে ছিটকে পড়া থেকে উঠে যায় প্লে-অফে। ঠেকিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদের সরাসরি নকআউটে যাওয়াও।

Tags: চ্যাম্পিয়ন্স লিগবেনফিকারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

Next Post

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

Next Post

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

আইসিইউতে সালমানের বাবা সেলিম খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT