চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত থাকবেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির প্রায় ১৫ হাজার সদস্য। পাশাপাশি স্ট্যান্ডবাই রাখা হয়েছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কেনাইন (ডগ স্কোয়াড) টিমের মতো বিশেষায়িত ইউনিট।

আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার এদিকে শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে মঙ্গলবার সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোডে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে যানবাহন চলাচলে ডাইভারশন সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। এই ঐতিহাসিক আয়োজনের সাক্ষী থাকবেন এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি।

অনুষ্ঠানকে সামনে রেখে দক্ষিণ প্লাজাজুড়ে আগে থেকেই তল্লাশি ও সুইপিং কার্যক্রম চালিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান নিয়েছেন গোয়েন্দা সদস্যরা। মন্ত্রিপরিষদ সদস্যরা বাসা থেকে রওনা দেওয়ার মুহূর্ত থেকেই তাদের নিরাপত্তা দেওয়া হবে। প্রোটোকল নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি।

Tags: জাতীয় সংসদ ভবননিরাপত্তা
Previous Post

সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ চলছে

Next Post

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

Next Post

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT