চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সদ্যই তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ ৪ ঘণ্টার অপারেশনের মাধ্যমে তার টিউমারটি অপসারণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (পোস্ট-অপারেটিভ কেয়ার) আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি। তবে নির্মাতা হাসান রেজাউল স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং পোস্ট-অপারেটিভ কিছু জটিলতা থাকার সম্ভাবনা থাকায় তাকে এখনই পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না।

তানিয়ার অসুস্থতার খবরে বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার সহকর্মীরা সুস্থতা কামনায় প্রার্থনা জানিয়েছেন। তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন,“তোমার জন্য প্রার্থনা প্রিয়। দ্রুত সুস্থ হয়ে ওঠো।”

অভিনেত্রী সামিরা খান মাহি ফেসবুকে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই। তিনি তানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

অভিনেত্রী তমা মির্জা লেখেন, তোমার জন্য অনেক দোয়া তানিয়া বৃষ্টি। দ্রুত সুস্থ হয়ে ওঠো। এছাড়া নির্মাতা চয়নিকা চৌধুরী, কচি খন্দকার, সকাল আহমেদ, তানিম রহমান অংশু, মইন খান, মাহিদুল রাকিব, শেলী আহসান, অনন্য ইমনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থতা কামনা দোয়া চান।

কেউ তার সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নিচ্ছেন, কেউ শেয়ার করছেন পুরোনো হাসিমুখের ছবি। প্রায় প্রতিটি বার্তায় একটাই প্রার্থনা- দ্রুত সুস্থ হয়ে উঠুক তানিয়া।

এর আগে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরটি তার ফেসবুক থেকে জানানো হয়। সেখানে অনুরোধ করা হয় শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করতে। ভালোবাসা দিবসে দেওয়া আরেক পোস্টে তিনি নিজেই লিখেছিলেন,“কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।”

পরিচালক সকাল আহমেদ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তানিয়া। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Tags: অভিনেত্রীতানিয়াতানিয়া বৃষ্টিনাটক
Previous Post

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

Next Post

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

Next Post

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ছবি: সংগৃহীত

শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT