চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেস্তোরাঁয় ধস্তাধস্তি, বাইরে গিয়ে ছুরিকাঘাত

‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র কর্মীর শাস্তি চান ওমর সানী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

মানিকগঞ্জে চিত্রনায়ক ওমর সানীর মালিকানাধীন ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনগত পদক্ষেপের কথা জানিয়েছে।

জানা যায়, সেদিন মো. আতিকুর রহমান খান ৪-৫ জন বন্ধুকে নিয়ে ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় খাবার খেতে যান। অভিযোগ রয়েছে, রেস্তোরাঁর কর্মী লিখনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন নারী ক্রেতার সঙ্গে কর্মীর অশোভন আচরণ নিয়ে প্রতিবাদ করায় বিরোধের সূত্রপাত হয়।

এক পর্যায়ে উভয়পক্ষ রেস্তোরাঁর বাইরে মূল সড়কের দিকে চলে যান। সেখানে ধস্তাধস্তির ঘটনায় আতিকুর রহমান আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আতিকুরের চাচা মো. খলিলুল রহমান খান বাদল মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

ঘটনা প্রসঙ্গে চিত্রনায়ক ওমর সানী জানান, একজন ক্রেতার সঙ্গে নানের অর্ডার ডেলিভারি নিয়ে রেস্তোরাঁর কর্মী লিখনের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ধস্তাধস্তির সৃষ্টি হয় এবং বাইরে গিয়ে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

অভিযুক্ত লিখনকে নিয়ে সানী আরো বলেন,“আমার রেস্টুরেন্টে নানরুটি বানানোর একজন কারিগর হঠাৎ চলে যাওয়ায় সংকট তৈরি হয়। ঠিক এই সময়ে স্থানীয় একজনের পরামর্শে লিখন নামের একজন কর্মচারীকে অস্থায়ীভাবে নিয়োগ দিই। ওর বাসা হচ্ছে রেস্টুরেন্টের কাছেই। একজন কাস্টমারের কাছে নানরুটি পছন্দ না হওয়ায় তিনি তা জানাতেই লিখন প্রতিবাদ করে, চিল্লাচিল্লি করে। একপর্যায়ে নারী কাস্টমারের সঙ্গে বাগ্‌বিতন্ডায় জড়িয়ে পড়ে।”

সেই বাগ্‌বিতন্ডা গড়ায় ছুরিকাঘাতে! যদিও এই ঘটনাটি ঘটেছে রেস্টুরেন্টের বাইরে। ওমর সানী বলেন, “রেস্টুরেন্টের মালিক হিসেবে আমি বলবো, আমাদের এই কর্মচারী অন্যায় করেছে। সে কোনোভাবেই একজন কাস্টমারের সাথে এমন আচরণ করতে পারে না। তার অবশ্যই শাস্তি হওয়া উচিত।” তিনি আরও জানান, প্রতিষ্ঠানের সুনাম ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ওমর সানীচাপওয়ালার শ্বশুরবাড়ি
Previous Post

অনলাইন জুয়ায় গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

Next Post

জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠিত হলে বিএনপির ৫০ শতাংশের বেশি সদস্য থাকবে

Next Post

জাতীয় সংসদে উচ্চকক্ষ গঠিত হলে বিএনপির ৫০ শতাংশের বেশি সদস্য থাকবে

নাহিদ ইসলামের বাসায় শিশুদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT