চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী পাসপোর্টের শীর্ষে সিঙ্গাপুর, কতো নম্বরে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় টানা শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। ২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট শক্তিমত্তা সূচকে দেশটি আবারও এক নম্বরে অবস্থান করেছে। অন্যদিকে তালিকার নিচের দিকেই রয়েছে বাংলাদেশের অবস্থান। মোট ১০১টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৯৫তম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ-এর তথ্যের ভিত্তিতে এই সূচক প্রস্তুত করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৭টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। গত বছরের শুরুতে এই সংখ্যা ছিল ৩৯। বছরের শেষ প্রান্তিকে তা কমে দাঁড়ায় ৩৮-এ। আর ২০২৪ সালের শুরুতে বাংলাদেশিরা ৪২টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেয়েছিলেন। ফলে সাম্প্রতিক সময়ে ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা কমেছে।

শীর্ষ তালিকায় সিঙ্গাপুরের পর দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান ও সাউথ কোরিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে পাঁচটি ইউরোপীয় দেশ- ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকেরা ১৮৬টি দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পান।

চতুর্থ স্থানে রয়েছে ১০টি দেশ- অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইটালি, নেদারল্যান্ডস এবং নরওয়ে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের নাগরিকেরা ১৮৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পারপোর্ট রয়েছে মালদ্বীপ এর। চিহ্নিত দেশটির অবস্থান ৫২তম এবং দেশটির নাগরিকরা ৯২টি দেশ ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। রয়েছে ভারত (৮০তম, ৫৫টি দেশ), ভুটান (৮৫তম, ৫০টি দেশ) এবং মিয়ানমার (৮৯তম, ৪৪টি দেশ)।

এছাড়া শ্রীলঙ্কা রয়েছে ৯৩তম অবস্থানে (৩৯টি দেশ)। নেপাল (৩৫টি দেশ)। পাকিস্তান ৯৮তম অবস্থানে (৩১টি দেশ)। আফগানিস্তান, যার নাগরিকা মাত্র ২৪টি দেশ ভিসা ছাড়া ভ্রমণ পান।

Tags: পাসপোর্টসিঙ্গাপুর
Previous Post

শীতকালীন অলিম্পিকে তিন দিনেই শেষ ফ্রি কনডম!

Next Post

চোখেমুখে স্বস্তির হাসি

Next Post

চোখেমুখে স্বস্তির হাসি

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT