চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মাঠের বাইরে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যতটা উত্তেজনা ছড়িয়েছিল, সেটার রেশ ছিল না খেলায়। যথারীতি ভারতের একপেশে দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। সূর্যকুমার যাদবদের দেয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় সালমান আঘার দল টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বনিম্ন ১১৪ রানে গুটিয়ে যায়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে এমন হারের পর অধিনায়ক সালমান স্বীকার করেছেন, পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়া পরাজয়ের মূল কারণ।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়ে ভারত। জবাবে ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৬১ রানে জেতে সূর্যকুমারের দল।

টি-টুয়েন্টি বিশ্বকাপে অবশ্য বরাবরই পাকিস্তানের বিপক্ষে একচেটিয়া দাপট ভারতের। এ পর্যন্ত ৯ বারের দেখায় ভারত জিতল ৮টিতে, পাকিস্তানের জয় একটিতে।

ম্যাচ শেষে সালমান বলেছেন, ‘এই ধরনের ম্যাচে আবেগ সবসময়ই অনেক উঁচুতে থাকে। এর সঙ্গে মানিয়ে নিতে হয়। এরকম অনেক ম্যাচ খেলেছি। দুদিনের মধ্যে একটি ম্যাচ আছে, সেটার দিকে তাকাতে হবে। সেই ম্যাচে জিততে হবে এবং সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। তারপর আবার নতুন একটা টুর্নামেন্ট।’

‘আমাদের স্পিনারদের জন্য দিনটা তেমন ভালো ছিল না। কিছু জায়গায় প্রয়োগের ঘাটতি ছিল। স্পিনারদের উপর আস্থা আছে আমাদের, তারা গত ছয় মাসে ভালো করেছে।’

ব্যাটিংয়ে চরম ব্যর্থ হয় পাকিস্তান। ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক বলেছেন, ‘ব্যাট হাতে আমরা ভালো শুরু করতে পারিনি। পাওয়ার প্লেতে যদি ৩-৪ উইকেট হারান, ম্যাচে সবসময়ই পিছিয়ে পড়তে হয়। প্রথম ইনিংসে উইকেট কিছুটা ধীর ছিল এবং বল গ্রিপ করছিল। দ্বিতীয় ইনিংসে পিচ তুলনামূলক ভালো ছিল, আমরা পরিস্থিতি অনুযায়ী বোলিং করতে পারিনি এবং ব্যাটিংয়েও সামর্থ্য প্রয়োগ করতে ব্যর্থ হয়েছি।’

তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে ভারত। সমান ম্যাচে ৪ পয়েন্টে তিনে পাকিস্তান। এক ম্যাচ বেশি খেলা যুক্তরাষ্ট্র দুটি করে জয় ও হারে নেট রান রেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছে।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানভারতলিড স্পোর্টসসালমান
Previous Post

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

Next Post

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

Next Post

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT