চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

নেপালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার। স্কটল্যান্ডের বিপক্ষেও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। স্কটিশদের দেয়া দেড়শতাধিক রানের লক্ষ্যে নেমে শুরুতে চাপে পড়েছিল ইংলিশরা। পরে টম ব্যান্টনের অপরাজিত ফিফটিতে আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে আগে ব্যাটে নামে স্কটল্যান্ড। ১৯.৪ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় দলটি। জবাবে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।

স্কটল্যান্ড ব্যাটারদের মধ্যে ৩২ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন রিচি বেরিংটন। ২০ বলে ৩৩ রান করেন মাইকেল জন্স, ১৮ বলে ২৪ রান করেন ট্রম ব্রুস। এছাড়া ওলিভার ডেভিডসন ১৫ বলে ২০ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ ৩ উইকেট নেন। লিয়ান ডাউসন ও জোফরা আর্চার নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে ১৩ রানে দুই ওপেনার ফিল সল্ট ও জশ বাটলারের উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। জ্যাকব বেথেলকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন ব্যান্টন। ৬৬ রান যোগ করেন এই জুটি। ২৮ বলে ৩২ রান করে বেথেল আউট হলে জুটি ভাঙে।

৮৬ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ফেরেন ৪ রান করে। পঞ্চম উইকেটে স্যাম কারেনকে নিয়ে ৪৬ রান যোগ করেন ব্যান্টন। দলীয় ১৩২ রানে কারেন আউট হন ২০ বলে ২৮ রান করে। পরে উইল জ্যাকসকে নিয়ে জয় নিশ্চিত করেন ব্যান্টন। ৪ চার ও ৩ ছক্কায় ব্যান্টন ৪১ বলে ৬৩ রান করেন, জ্যাকস করেন ১০ বলে ১৬ রান।

স্কটল্যান্ড বোলারদের মধ্যে ব্রেন্ডন ম্যাকমুলেন, ব্রেড কুরি, ব্রেড হুইল, মাইকেল লিস্ক ও ওলিভার ডেভিডসন একটি করে উইকেট নেন।

Tags: ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

Next Post

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

Next Post

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT