চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শত নির্যাতন-নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গড়ার পালা। এ যাত্রায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, অবশ্যই।

আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, রাষ্ট্র মেরামাতের ৩১ দফার রূপরেখা প্রণনয়ন করেছিল বিএনপি। একইসঙ্গে কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে জুলাই সনদের স্বাক্ষর করেছে। আমরা আমাদের প্রতিশ্রুতি দেওয়া বিষয়গুলো দেশের স্বার্থে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ উপলক্ষে বলেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা স্বাধীন।

তিনি আরও বলেন, ‘আর কোনো অপশক্তি যেন দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ও থাকতে হবে। এই নির্বাচন জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদসহ অংশগ্রহণ করা দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ গঠনে আপনাদের চিন্তা-ভাবনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই এক।

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান।

এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী, মাঠ পর্যায়ের প্রশাসন, সাংবাদিক ও পর্যবেক্ষকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এর আগে তারেক রহমান হাস্যোজ্জ্বল মুখে বলরুমে প্রবেশ করলে সেখানে আসা নেতারা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। অনুষ্ঠানস্থলে প্রবেশ করে সাংবাদিকদের দিকে হাত তুলে সালাম জানান তারেক রহমান।

এরপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সংবাদ সম্মেলনের মঞ্চে বসেন বিএনপি চেয়ারম্যান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন। তিনিই নতুন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন।

দেড় যুগেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পরে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর বনানীর হোটেল শেরাটনে সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছিলেন তিনি।

বৃহস্পতিবার ভোট দেওয়ার পর এবং রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে দুই দফা প্রতিক্রিয়াও জানিয়েছিলেন তারেক রহমান। তবে দেশে ফেরার পর শনিবারই প্রথম সংবাদ সম্মেলনে এলেন তিনি।

অতিথি সারিতে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানসংবাদ সম্মেলন
Previous Post

উদারপন্থী গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

Next Post

শবনম ফারিয়ার জীবনের মোড় ঘোরানো গল্প

Next Post

শবনম ফারিয়ার জীবনের মোড় ঘোরানো গল্প

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT