চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট: আমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (সংসদীয় আসন ১৮৯) নির্বাচনী আসনে ভোট কারচুপির অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি তুলে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

আমিনুল হক আবেদনপত্রে অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও, ১৯৭২) এবং নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন, গুরুতর অনিয়ম, দুনীতিপ্রসূত কার্যকলাপ হয়েছে।

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে। অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেয়া হয়েছে। নির্বাচন কমিশনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ঘোষিত ১-২৯টি কেন্দ্রের মোট ভোটের সাথে প্রিজাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত ফলাফলের মধ্যে গরমিল রয়েছে।

এছাড়া ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট বই পাওয়ার মতো গুরুতর অভিযোগও উঠে এসেছে তার আবেদনে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলেও এক্ষেত্রে তার চরম ব্যত্যয় ঘটেছে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্রীড়াঙ্গন থেকে সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন আমিনুল হক। ঢাকার-১৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল বাতেনের বিপক্ষে ৩,৩৬১ ভোটে হারেন বাংলদেশের একমাত্র সাফজীয় গোলরক্ষক। ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ ইতিহাসে প্রথম সাফ চ্যাম্পিয়ন হয়, সেই দলের গোলরক্ষক আমিনুল, ৮৫,৪৬৭ ভোট পেয়েছেন।

Tags: আমিনুলআরপিওজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঢাকা-১৬নির্বাচন কমিশনবাফুফেলিড স্পোর্টসসাফ
Previous Post

কততম হলেন জিএম কাদের

Next Post

পটল কন্যা পুতুলের জয়

Next Post

পটল কন্যা পুতুলের জয়

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT