চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় জুটিতে কানাডাকে হারাল আরব আমিরাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

নাটকীয় এক জুটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে কানাডাকে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের ওপেনার আরিয়ানস শর্মার অপরাজিত ৭৪ রানের ইনিংস ও পঞ্চম উইকেট জুটির কল্যাণে কানাডাকে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে হারিয়েছে আমিরাত। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জুনায়েদ সিদ্দিকি।

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কানাডা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে কানাডা। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে আরব আমিরাত।

আগে ব্যাট করা কানাডার যুবরাজ শর্মা ও দিলপ্রীত বাজওয়া রান তুলতে পারেননি। তিনে নামা নাভনীত ঢালিওয়াল ৩৪ রান করেন। পাঁচে নামা হার্শ ঠাকের সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া শ্রেয়াস মোভার থেকে আসে ২১ রান।

আমিরাতের জুনায়েদ সিদ্দিকি একাই নেন ৫ উইকেট। অপর উইকেটটি নেন মুহাম্মদ জাদয়াদউল্লাহ।

জবাব দিতে নেমে শুরুতেই ফিরে যান অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। এরপর আলিশান শারাফু, মায়াঙ্ক কুমার এবং হারশিত কৌশিক ক্রিজে দাঁড়াতেই পারেননি। অপরপ্রান্ত আগলে রাখেন আরিয়ানস শর্মা।

ষষ্ঠ উেইকেট জুটিতে শর্মা ও শোয়েব খান ৪৩ বলে ৮৪ রানের জুটি গড়েন। তাদের ওই জুটিতেই প্রায় হারতে বসা ম্যাচ নিজেদের করে নেয় সংযুক্ত আরব আমিরাত। শোয়েব ২৯ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন। এ জয়ে আফগানিস্তানকে সরিয়ে টেবিলের তিনে উঠে এসেছে আরব আমিরাত।

কানাডার সাদ বিন জাফর সর্বোচ্চ ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন কলিম সানা ও জাসকারাণ সিং।

Tags: ইউএইকানাডাজুনায়েদদিল্লিভারতলিড স্পোর্টসশর্মাশোয়েব
Previous Post

রোমান্সের বিবর্তন: দশ দশকের সেরা দশ ছবি

Next Post

কততম হলেন জিএম কাদের

Next Post
জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

কততম হলেন জিএম কাদের

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট: আমিনুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT