চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

মেরিনা লাভলী by মেরিনা লাভলী
12:38 পূর্বাহ্ন 13, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রংপুর, রাজনীতি
A A

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে। দলটির দীর্ঘ ৩৮ বছরের রাজত্বের অবসান হলো। দ্বাদশ জাতীয় সংসদে মাত্র একটি আসন পেয়েছিল জাতীয় পাটি। ত্রয়োদশে জয়ের খাতায় শূণ্যে নাম লিখিয়েছে দলটি। এমনকি দলের চেয়ারম্যান জিএম কাদেরেরও ঘটেছে শোচনীয় পরাজয়। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি কোনো প্রার্থী।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে হতাশা বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মাঝে।

জানা যায়, জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে খ্যাত রংপুর। এক সময় দলটির প্রার্থীরা রংপুর বিভাগের প্রায় সবকটি আসনে জয়লাভ করতো। কালের বিবর্তনে জাতীয় পার্টির আসন সংখ্যা কমতে থাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনের মধ্যে দলটি রংপুর-১ ও রংপুর-৩ আসনটি ধরে রাখে। রংপুর জেলার প্রাণকেন্দ্র রংপুর-৩ আসনে দলের চেয়ারম্যানরা নির্বাচন করে থাকেন।

দ্বাদশ জাতীয় সংসদে শুধুমাত্র রংপুর-৩ সদর আসনে জয়ী হন দলের চেয়ারম্যান জিএম কাদের। গণঅভ্যূত্থানের পর থেকে আওয়ামী লীগের দোসর তকমা পেয়ে রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়ে জাতীয় পার্টি। বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে এনসিপি’র ছাত্র সংগঠন জাতীয় পার্টির দলীয় কার্যক্রমে বাঁধা দিতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পার্টিকে নিয়ে বিদ্রুপ করতে থাকে। শুধু তাই নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট না দেয়ার জন্য ক্যাম্পেইন করতে থাকে। সংকটের মাঝেও এবার জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ করে রংপুরের ৬টি আসনে প্রার্থী দেয়। কিন্তু মনোনয়নের বৈধতা নিয়ে রংপুর-১ আসনে দলের প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী ভোটের মাঠ থেকে ছিটকে পড়েন।

দলের দুর্গ রংপুর-৩ আসন থেকে এবারও চেয়ারম্যান জিএম কাদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বৃহস্পতিবার রাতে বেসরকারী ফলাফলে শোচনীয় পরাজয় ঘটেছে জাতীয় পার্টির।

এ আসনে জামায়াতের প্রার্থী মাহাবুবুর রহমান বেলাল বিপুল ভোটে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন বিএনপি’র সামসুজ্জামান সামু।

জাতীয় পার্টির শোচনীয় পরাজয় নিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরসহ একাধিক নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

এনসিপি’র ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, রংপুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তারা ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিকে বয়কট করেছে। এ নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টির কবর রচনা হয়েছে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জিএম কাদের
Previous Post

হেরে গেলেন সারজিস আলম, বিজয়ী বিএনপির নওশাদ জমির

Next Post

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

Next Post
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT