চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে ইতিমধ্যে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচ দলটির জন্য। এ ম্যাচের আগে আইসিসির কাছে সহযোগী দেশগুলোর সহযোগিতার পরিমাণ বাড়াতে আবেদন জানিয়েছেন ব্যাটার শায়ান জাহাঙ্গীর। বলেছেন পরিচর্যা করলে সহযোগী দেশগুলোতে প্রচুর প্রতিভা আছে। 

সংবাদ সম্মেলনে ৩১ বর্ষী ব্যাটার আইসিসির কাছে আবেদন করে বলেন, ‘দেখেন, বিশেষ করে বিশ্বকাপে খেলতে আসার আগে সব বড় দলই বড় দলের সাথে টি-টুয়েন্টি সিরিজ খেলে এসেছে। পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে, নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে এবং আমরা শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ম্যাচ খেলে এসেছি।’

‘এসব বিষয়ের সাথে অর্থ সম্পর্কিত অনেক ব্যাপার আছে। আমাদের কাছে প্রতিযোগিতা আয়োজনের জন্য অর্থ নেই, খেলার জন্য বড় মাঠও নেই। আমার মনে হয় যদি আইসিসি থেকে আমরা সেই অর্থ পাই… আমাদের পক্ষ থেকে অনুরোধ, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও সত্যিই এটি খতিয়ে দেখার। যদি আপনি সত্যিই আমাদের দেখাশোনা করেন, তাহলে আমি আপনাকে বলছি, সহযোগী ক্রিকেটে অনেক প্রতিভা আছে।’

জাহাঙ্গীর টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডধারী নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরির উদাহরণ তুলে ধরেন। অথচ পূর্ণ সদস্যদের বিপক্ষে মাত্র দশটি ম্যাচ খেলেছেন তিনি।

‘অনেক খেলোয়াড় আছেন যাদের প্রতিভা অনেক ভালো, কিন্তু অভিজ্ঞতার অভাব রয়েছে। নেপালের একজন আইরি আছেন, তিনি নয় বলে হাফ সেঞ্চুরি করেছেন। এটি সর্বোচ্চ স্তরে হলে সে সারা বিশ্বে স্বীকৃতি পেতেন। কিন্তু তিনি এখনও বিশ্বের বিভিন্ন লীগ খেলার জন্য লড়ছেন। আমি মনে করি নিজেদের উজাড় করে দেয়া, তহবিল এবং একটু চাপ প্রয়োজন।’

Tags: আইরিআইসিসিইউএসএজাহাঙ্গীরনেপাললিড স্পোর্টস
Previous Post

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

Next Post

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

Next Post

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT