চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় তিনি বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। জীবনের প্রথম ভোট তিনি রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে দিয়েছেন উল্লেখ করে জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন নির্ভয়ে ও দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার ভাষায়, “আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন।”

তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। এবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।

গত রাতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম জানান, বিভিন্ন প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে এসব বাধার চেয়ে ভোট দেওয়াকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও পুরুষ ভোটার রয়েছেন।

Tags: ১২ দলীয় জোটএনসিপিগণতন্ত্রজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঢাকা-১১ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননাহিদ ইসলামভোটাধিকার
Previous Post

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

Next Post

ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

Next Post

ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

নির্বাচনকে ঘিরে সারা দেশে বিচ্ছিন্ন সংর্ঘষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT