চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল আছে, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে সঠিকভাবে দেশকে পরিচালিত করতে হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে কাজ করবো আমরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানী এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান বলেন, খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশ ছেড়ে চলে যেতে। কিন্তু তিনি না গিয়ে কারাবরণ করেছিলেন। আমিও দেশের মানুষের স্বার্থে দেশেই থাকবো। আমারও শেষ ঠিকানা এই বাংলাদেশ।

তারেক রহমান আরও বলেন, যতবারই জনগণ বিএনপিকে সুযোগ দিয়েছে বিএনপি ততবারই দেশ গঠনে কাজ করেছে। দেশ গঠনে, দেশকে সামনে এগিয়ে নিতে আবারো ধানের শীষকে সুযোগ দিন। নির্বাচন আসলেই মানুষের মাঝে প্রত্যাশা তৈরি হয়, সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা পরিকল্পনা সাজিয়েছি।

নারীদের নিয়ে তারেক বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা সরকার গঠন করতে পারলে, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে করে তুলবো।

তিনি বলেন, বেকারত্ব দূর করে তরুণদের স্বাবলম্বী করে গড়ে তুলবো আমরা। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেখানে মানুষজন নিরাপদে, শান্তিতে বসবাস করতে পারে।

তিনি বলেন, সবাই একসাথে কাজ করতে পারলে দেশের সব সমস্যা মোকাবেলা করা সম্ভব। ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঢাকা ১৭ আসনতারেক রহমাননির্বাচনি জনসভা
Previous Post

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

Next Post

অনিশ্চয়তায় মুখে সালমানের নতুন ছবির মুক্তি

Next Post

অনিশ্চয়তায় মুখে সালমানের নতুন ছবির মুক্তি

জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT