চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করেছেন দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস। শনিবার (৮ ফেব্রুয়ারি) কর্মীদের উদ্দেশে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় তিনি নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দেন। লুইসের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জেফ ডি’অনোফ্রিও অন্তর্বর্তীকালীন প্রকাশক ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি প্রায় ৩০০ সাংবাদিক ও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন লুইস। আর্থিক সংকট মোকাবিলায় তার ভূমিকা এবং ছাঁটাই প্রক্রিয়া পরিচালনা নিয়ে নিউজরুমে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এসব ঘটনার মধ্যেই তাঁর হঠাৎ বিদায়কে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন অনেকে।

কর্মীদের উদ্দেশে বার্তায় লুইস বলেন, টানা দুই বছরের রূপান্তর প্রক্রিয়া শেষে এখনই সরে দাঁড়ানোর উপযুক্ত সময়। তিনি ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ টিকিয়ে রাখতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, যাতে দীর্ঘমেয়াদে নিরপেক্ষ ও মানসম্মত সাংবাদিকতা চালিয়ে যাওয়া সম্ভব হয়।

এদিকে প্রতিষ্ঠানটি সম্প্রতি বড় ধরনের পুনর্গঠনের ঘোষণা দেয়। এর আওতায় আলাদা স্পোর্টস ডেস্ক বন্ধ, আন্তর্জাতিক প্রতিবেদনে উপস্থিতি কমানোসহ বিভিন্ন বিভাগে পরিবর্তন আনা হয়। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এতে মোট জনবলের প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়।

ছাঁটাইয়ের পর নীরবতা ভেঙে জেফ বেজোস এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন পোস্টের সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং নতুন নেতৃত্ব সেই দায়িত্ব এগিয়ে নেবে বলে তিনি আশাবাদী।

তবে লুইসের দায়িত্বকাল শুরু থেকেই বিতর্কে ঘেরা ছিল। এর আগে রুপার্ট মারডকের মিডিয়া সাম্রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফোন হ্যাকিং কেলেঙ্কারি নিয়ে অভিযোগ ওঠে, যা তিনি অস্বীকার করেন। এছাড়া সাম্প্রতিক ছাঁটাইয়ের সময় তার অনুপস্থিতি ও কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ না করায় ক্ষোভ আরও বেড়ে যায়।

ওয়াশিংটন পোস্ট গিল্ড লুইসের বিদায়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর সিদ্ধান্ত একটি ঐতিহ্যবাহী মার্কিন সাংবাদিকতা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর ছিল। একই সঙ্গে তারা ছাঁটাই প্রত্যাহার অথবা পত্রিকাটি এমন কারও কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে, যিনি ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহী হবেন।

Tags: ওয়াশিংটন পোস্টগণছাঁটাইপদত্যাগ
Previous Post

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

Next Post

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

Next Post

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT