চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটও হচ্ছে। ইতোমধ্যে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নির্ধারিত সময়ের আগেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০২৩ সালে থাইল্যান্ডে সংসদ নির্বাচন হয়। সে নির্বাচনে জয়ী প্রতিনিধিদের চার বছরের মেয়াদে সংসদের নিম্নকক্ষে থাকার কথা থাকলেও রাজনৈতিক সংকটের কারণে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নতুন নির্বাচন ডাকতে হয়।

আগাম নির্বাচনের পেছনের প্রেক্ষাপট

২০২৫ সালের মে মাসে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছায়। ওই সময় কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হন। পরের মাস জুনে পরিস্থিতি সামাল দিতে কম্বোডিয়ার সরকারপ্রধান হুন সেনের সঙ্গে ফোনে কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা। সেই ফোনালাপে তিনি হুন সেনকে ‘আংকেল’ সম্বোধন করেন এবং নিজ দেশের সেনাবাহিনী নিয়ে সমালোচনাও করেন। ফোনালাপটি ফাঁস হলে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এর জেরে সিনাওয়াত্রার ফিউ থাই পার্টির প্রধান শরিক ভুমজাইথাই পার্টি জোট ছাড়ার ঘোষণা দেয়। এতে সরকার কার্যত দুর্বল হয়ে পড়ে। পরিস্থিতির মধ্যে আগস্টে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী সিনাওয়াত্রাকে নৈতিকতা লঙ্ঘনের দায়ে অযোগ্য ঘোষণা করেন।

পরবর্তীতে সেপ্টেম্বর ২০২৫ সালে সংসদের দ্বিতীয় বৃহৎ দল ভুমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল ‘প্রোগ্রেসিভ পিপলস পার্টি’র সঙ্গে জোট গড়ে প্রধানমন্ত্রী হন। তবে শর্ত ছিল—সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দিতে হবে। সেই শর্ত অনুযায়ী ডিসেম্বর ২০২৫ সালে সংসদ ভেঙে দেওয়া হলে আজকের নির্বাচনের পথ তৈরি হয়।

Tags: থাইল্যান্ডসংসদ নির্বাচন
Previous Post

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

Next Post

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

Next Post
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ছবি: সংগৃহীত

প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT