চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

এম এ সালাম by এম এ সালাম
9:31 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A
জনপ্রিয় ট্রেনের ছবি, যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সচল হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১ টার দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।পরে সন্ধ্যা ৭টার দিকে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শনিবার বেলা ১টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলস্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

রেল যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আরও বেশ কয়েকটি ট্রেন। সাতগাঁও স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ভানুগাছ স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ​ঘটনার পর ভানুগাছ থেকে বিকল্প ইঞ্জিন হিসেবে ‘জয়ন্তিকা এক্সপ্রেস’-এর ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনটি যুক্ত করার সময় ট্রেনের পেছনের হুক ছিঁড়ে যায়। এতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয় এবং দীর্ঘ সময় ট্রেনটি লাইনে পড়ে থাকে। এই পরিস্থিতিতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

ভানুগাছ রেলস্টেশনের মাস্টার পলাশ দাশ বলেন, ইঞ্জিন বিকল এবং পরবর্তীতে হুক ছিঁড়ে যাওয়ার কারণে যোগাযোগ পুনরুদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। অবশেষে সন্ধ্যা ৭টার দিকে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সচল করা হলে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

Tags: ট্রেন চলাচল শুরুরেলযোগাযোগ বিচ্ছিন্ন
Previous Post

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

Next Post

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

Next Post

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT